News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলা রেল স্টেশনে গাঁজা পাচারকাণ্ডে ৩ জন আটক
Image

আগরতলা রেল স্টেশনে গাঁজা পাচারকাণ্ডে ৩ জন আটক

আগরতলা, ৩১ মার্চ: আবারও অবৈধভাবে গাঁজা পাচারের চেষ্টা নস্যাৎ করল পুলিশ। আগরতলা রেল স্টেশন থেকে দুই যুবক ও এক মহিলাকে আটক করেছে জিআরপি ও আরপিএফের যৌথ বাহিনী। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য আনুমানিক ২ লক্ষ টাকারও বেশি বলে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, জিআরপি ও আরপিএফের যৌথ উদ্যোগে আগরতলা রেল স্টেশনে নিয়মিত তল্লাশি অভিযান চলছিল। সেই সময় এক মহিলা ও দুই যুবকের সন্দেহজনক গতিবিধি নজরে আসে কর্তব্যরত পুলিশের। এরপরই তাদের আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে তিনটি পৃথক ব্যাগ থেকে মোট ১৩,২৫০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা বলে অনুমান করা হয়েছে।

আটক ব্যক্তিদের নাম সুজিত মজুমদার (বাড়ি—এডিনগর), শ্যামল দাস (বাড়ি—তেলিয়ামুড়া, সাউথ পুলিনপুর) এবং সীতা দেবী (বাড়ি—বর্ধমান, পশ্চিমবঙ্গ)। পুলিশ তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Releated Posts

আগরতলায় পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরা সফরে রাজ্যে এসে পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত মহামান্য জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা। এদিন…

ByByReshmi Debnath Aug 19, 2026

কৈলাসহরে আইনজীবীর বাড়িতে গভীর রাতে দুষ্কৃতকারীদের হানা, ভাঙচুর সিসিটিভি

কৈলাসহর, ১৯ আগস্ট: কৈলাসহর শহরের প্রাণকেন্দ্র গোবিন্দপুরে আইনজীবী দেবার্চন তরফদারের বাড়িতে গভীর রাতে একদল দুষ্কৃতকারীর প্রবেশের চেষ্টার অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

আগরতলায় ব্যবসায়ীর বাড়ি ও দোকানে ইডির তল্লাশি, বিদেশি আর্থিক লেনদেনের অভিযোগ খতিয়ে দেখছে সংস্থা

আগরতলা, ১৯ আগস্ট: আগরতলায় ব্যবসায়ীর শাহজাহান মিয়ার বাড়ি ও দোকানে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই ঘটনাকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

শুধু শ্রদ্ধা নয়, মহারাজার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে’: প্রদ্যোত

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার শেষ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১৮তম জন্মবার্ষিকীতে বুধবার তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top