News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যাত্রাপুরে অবৈধ অনুপ্রবেশ: দুই বাংলাদেশি সহ গ্রেফতার ভারতীয় দালাল
Image

যাত্রাপুরে অবৈধ অনুপ্রবেশ: দুই বাংলাদেশি সহ গ্রেফতার ভারতীয় দালাল

যাত্রাপুর, ৩০ মার্চ: রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে যাত্রাপুর থানার পুলিশ দুই বাংলাদেশি যুবকসহ এক ভারতীয় দালালকে আটক করেছে। রবিবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, যাত্রাপুর থানার পুলিশ একটি নাকা পয়েন্টে নজরদারি চালাচ্ছিল। সেই সময় টিআর ০৭- ই – ০৩৭৬ নম্বরের একটি ইকো গাড়ি কে.কে নগর থেকে সোনামুড়া-বিলোনিয়া বাইপাস সড়ক ধরে সোনামুড়ার দিকে যাচ্ছিল। সন্দেহভাজন হওয়ায় গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হয়। জিজ্ঞাসাবাদের সময় তাদের কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ে।

পরে ধৃতরা স্বীকার করে যে, তারা বাংলাদেশ থেকে ভারতে এসেছে রাজমিস্ত্রির কাজ করার উদ্দেশ্যে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, ১,৮১০ বাংলাদেশি টাকা এবং একটি
বাংলাদেশি পরিচয়পত্র উদ্ধার করা হয়।

ধৃত দুই বাংলাদেশির নাম মোহাম্মদ ইয়াসিন ও মোহাম্মদ হিজবুল। তাদের বাড়ি বাংলাদেশের বরিশাল জেলায়। এছাড়া ভারতীয় দালাল হিসেবে গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মোহাম্মদ মহিউদ্দিন, যার বাড়ি যাত্রাপুর থানার অন্তর্গত কালিকৃষ্ণনগর এলাকায়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দালাল চক্রের সঙ্গে যোগাযোগ করেই তারা কাজের সন্ধানে ভারতে প্রবেশ করেছিল। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

Releated Posts

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফের সরব সিপিআই(এম), নির্বাচন কমিশনের কাছে পদক্ষেপের দাবি

আগরতলা, ৩ এপ্রিল: রাজ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আবারও সরব হল সিপিআই(এম)। দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী (জিতানা…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

গাবর্দী বাজারে নির্বাচনী সমাবেশে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: অস্থিরতা সৃষ্টি করাই মথার মূল লক্ষ্য। গন্ডগোল করলে কাউকে ছাড়া হবে না। শান্তির জন্য যেখানে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

বিশালগড় ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড: আরও এক কুখ্যাত অভিযুক্ত আটক

বিশালগড়, ৩ এপ্রিল: বিশালগড়ে ঠিকেদারের বাড়িতে ঘটে যাওয়া গুলিকাণ্ডের ঘটনায় পুলিশ আরও এক কুখ্যাত অভিযুক্তকে আটক করেছে। আটক…

ByByReshmi Debnath Apr 3, 2026

গভীররাতে গাঁজা সহ আগরতলা রেলস্টেশনে গ্রেপ্তার দুই

আগরতলা, ৩ এপ্রিল: বৃহস্পতিবার গভীর রাতে গাঁজা সহ আগরতলা রেল স্টেশনে আটক করা হয় দুই যুবককে। তাদের গ্রেপ্তার…

ByByReshmi Debnath Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top