News Flash

  • Home
  • Uncategorized
  • আজ দিল্লীতে রেলমন্ত্রীর সাথে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর
Image

আজ দিল্লীতে রেলমন্ত্রীর সাথে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি৷৷ বুধবার রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভুর সাথে দেখা করবেন মুখ্যমন্ত্রী মানিক

মুখ্যমন্ত্রী মানিক সরকার৷
মুখ্যমন্ত্রী মানিক সরকার৷

সরকার৷ সূত্রের খবর, আগামীকাল দুপুর তিনটে নাগাদ রেলমন্ত্রীর সাথে দেখা করে বৈঠকে মিলিত হবেন মুখ্যমন্ত্রী৷ রেল পরিষেবার আরো উন্নয়ন এবং সাব্রুম পর্যন্ত রেল সম্প্রসারণের বিষয়টি নিয়েই মুখ্যমন্ত্রী রেলমন্ত্রীর সাথে বৈঠক করবেন বলে সূত্র অনুসারে জানা গেছে৷ সূত্রের  আরও খবর, স্টেশনগুলি মানোন্নয়ন, আলাদা রেল ডিভিশন এবং রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের  অফিস খোলার জন্য রেলমন্ত্রীর কাছে দাবি জানাবেন মুখ্যমন্ত্রী৷ বিশেষভাবে জোর দেবেন সাব্রুম পর্যন্ত রেল সম্প্রসারণের কাজ যাতে দ্রুত সম্পন্ন হয় সেই বিষয়টি৷ সূত্রের খবর, বর্তমানে আগরতলা থেকে কলকাতা এবং দিল্লিগামী ট্রেনের সংখ্যা আরো বাড়ানোর দাবিও মুখ্যমন্ত্রী রেলমন্ত্রীর কাছে জানাবেন৷ পাশাপাশি কলকাতা এবং দিল্লিগামী ট্রেনের যাত্রী পরিষেবার আরো কিভাবে মানোন্নয়ন করা যায় সে বিষয়েও রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন মুখ্যমন্ত্রী৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top