News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সীমান্তে পাচার রুখতে বিএসএফের গুলি, আহত এক চোরাকারবারি
Image

সীমান্তে পাচার রুখতে বিএসএফের গুলি, আহত এক চোরাকারবারি

বিলোনিয়া, ২৯শে মার্চ : শনিবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে বিলোনিয়া থানার অধীন নলুয়া এলাকায় সীমান্তে পাচার রুখতে গুলি চালায় বিএসএফ। ঘটনায় সুব্রত রায় (৩২) নামে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছেন।

জানা গেছে, নলুয়া সিএইচসি-র নিকটবর্তী বাড়ির বাসিন্দা সুব্রত রায় তার আরও তিন সঙ্গীকে নিয়ে নলুয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে চকলেট ও বিস্কুট পাচারের চেষ্টা করছিল। ঘটনাটি ১২১ নম্বর ব্যাটালিয়ন বিএসএফ-এর নলুয়া বিওপি-র আওতাধীন এলাকায় ঘটে।

বিএসএফ সূত্রে খবর, পাচারকারীরা সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে কর্তব্যরত জওয়ান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লক্ষ্যভেদ না করেই তার পিএজি বন্দুক থেকে এক রাউন্ড গুলি ছোড়েন। এতে সুব্রত রায়ের পায়ে গুলি লাগে। গুলির শব্দে বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে আহত সুব্রত রায়কে তার আত্মীয়রা দ্রুত শান্তিবাজার জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

এদিকে, ঘটনাস্থল থেকে বিএসএফ জওয়ানরা আনুমানিক ২৫ হাজার টাকা মূল্যের চকলেট ও বিস্কুট উদ্ধার করেছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top