News Flash

  • Home
  • মুখ্য খবর
  • খোদ আগরতলায় বনদস্যুদের সাম্রাজ্য, বিশেষ অভিযানে উদ্ধার অবৈধ কাঠ, বাজেয়াপ্ত গাড়ি ও মেশিন
Image

খোদ আগরতলায় বনদস্যুদের সাম্রাজ্য, বিশেষ অভিযানে উদ্ধার অবৈধ কাঠ, বাজেয়াপ্ত গাড়ি ও মেশিন

আগরতলা, ২৮ মার্চ: আগরতলায় বনদস্যুদের দৌরাত্ম্য নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন সূত্রের ভিত্তিতে সদর ফরেস্ট ইউনিট আনন্দনগর ৯ নম্বর পাড়ার একটি রাবার বাগান এলাকায় বিশেষ অভিযান চালায়।

অভিযান চলাকালীন বন দপ্তরের কর্মীরা বিপুল পরিমাণ অবৈধভাবে মজুত রাখা কাঠের লগ উদ্ধার করেন। পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি গাড়ি এবং কাঠ কাটার মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে। বন দপ্তরের আধিকারিকর জানিয়েছেন, উদ্ধার করা কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় চার লক্ষ টাকা। এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

এদিকে, শহরের মধ্যে এভাবে অবৈধ কাঠ মজুতের ঘটনা প্রকাশ্যে আসায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বন দপ্তর জানিয়েছে, আগামী দিনেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Releated Posts

আগরতলায় পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরা সফরে রাজ্যে এসে পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত মহামান্য জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা। এদিন…

ByByReshmi Debnath Aug 19, 2026

কৈলাসহরে আইনজীবীর বাড়িতে গভীর রাতে দুষ্কৃতকারীদের হানা, ভাঙচুর সিসিটিভি

কৈলাসহর, ১৯ আগস্ট: কৈলাসহর শহরের প্রাণকেন্দ্র গোবিন্দপুরে আইনজীবী দেবার্চন তরফদারের বাড়িতে গভীর রাতে একদল দুষ্কৃতকারীর প্রবেশের চেষ্টার অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

আগরতলায় ব্যবসায়ীর বাড়ি ও দোকানে ইডির তল্লাশি, বিদেশি আর্থিক লেনদেনের অভিযোগ খতিয়ে দেখছে সংস্থা

আগরতলা, ১৯ আগস্ট: আগরতলায় ব্যবসায়ীর শাহজাহান মিয়ার বাড়ি ও দোকানে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই ঘটনাকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

শুধু শ্রদ্ধা নয়, মহারাজার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে’: প্রদ্যোত

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার শেষ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১৮তম জন্মবার্ষিকীতে বুধবার তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top