News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কর্তব্যে গাফিলতি ও সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য, শিলাছড়ি থানার ওসিকে সাময়িক বরখাস্ত
Image

কর্তব্যে গাফিলতি ও সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য, শিলাছড়ি থানার ওসিকে সাময়িক বরখাস্ত

আগরতলা, ২২ মার্চ: কর্তব্য পালনে চরম অবহেলা ও সুপ্রিম কোর্টের নির্দেশাবলী অমান্য করার দায়ে শিলাছড়ি থানার ওসি ইন্সপেক্টর লক্ষবীর জমাতিয়াকে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টার্সের এস্টাবলিশমেন্ট শাখা থেকে জারি করা এক আদেশে জানানো হয়েছে, লক্ষবীর জামাতিয়ার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ সংক্রান্ত বিভাগীয় তদন্ত প্রক্রিয়া শুরু করা হচ্ছে। সেই প্রেক্ষিতেই সেন্ট্রাল সিভিল সার্ভিসেস (সিসিএ) রুলস, ১৯৬৫-এর ১০ নম্বর বিধির অধীনে তাঁকে অবিলম্বে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়েছে, সাসপেনশনের সময় তাঁর হেডকোয়ার্টার থাকবে গোমতী জেলার পুলিশ সুপারের কার্যালয়ে। এই সময়ে তিনি পূর্বানুমতি ছাড়া হেডকোয়ার্টার ছেড়ে যেতে পারবেন না।

এছাড়াও, সাসপেনশন চলাকালীন নিয়ম অনুযায়ী তিনি সাবসিস্টেন্স অ্যালাউন্স পাবেন বলেও জানানো হয়েছে।

Releated Posts

বামুটিয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হেনস্থার অভিযোগে সরব সুদীপ রায় বর্মন

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালিটিলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়িবহরে হামলার অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ…

ByByReshmi Debnath Sep 27, 2026

মানিক সরকারকে ঘিরে বামুটিয়ার কালীবাজারে উত্তেজনা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বামুটিয়া বিধানসভা কেন্দ্রের কালীবাজার এলাকা। রবিবার সিপিআইএমের…

ByByReshmi Debnath Sep 27, 2026

আমতলীর বৈষ্ণবটিলায় ১৩৮তম ‘মন কি বাত’, অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: দেশবাসীর ভাবনা, উপলব্ধি ও ইতিবাচক উদ্যোগকে তুলে ধরার অন্যতম জনপ্রিয় মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক ‘মন কি…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাত পোহালেই ভিলেজ কমিটির নির্বাচন, আমবাসায় ভোটকেন্দ্রের উদ্যেশ্যে রওনা ভোটকর্মীরা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: রাত পোহালেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top