News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিশালগড় নিউ মার্কেটে একাধিক দোকানে দুঃসাহসিক চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা
Image

বিশালগড় নিউ মার্কেটে একাধিক দোকানে দুঃসাহসিক চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

বিশালগড়, ১৯ মার্চ : একদিকে কালবৈশাখীর তাণ্ডব, অন্যদিকে সেই সুযোগে দুঃসাহসিক চুরির ঘটনা। সব মিলিয়ে বিশালগড় নিউ মার্কেট এলাকায় চরম আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। ঝড় ও তুফানের সুযোগ নিয়ে চোরের দল বাজারের একাধিক দোকানে চুরি চালায়।

জানা গেছে, চোরেরা দোকানের সিলিং ভেঙে ভিতরে প্রবেশ করে ক্যাশ বাক্স ভেঙে নগদ অর্থ ও বিভিন্ন সামগ্রী লুট করে নিয়ে যায়। রাত আনুমানিক তিনটা নাগাদ মুদির দোকানের মালিক প্রদীপ সাহা খবর পান যে তাঁর দোকানের ঝাঁপ খোলা রয়েছে। ঘটনাস্থলে এসে তিনি দেখতে পান, দোকানের সিলিং ভেঙে নগদ প্রায় ৭ থেকে ১০ হাজার টাকা সহ মুদি সামগ্রী চুরি হয়েছে।

একইভাবে সবজি ব্যবসায়ী উত্তম সাহার দোকান থেকে ক্যাশ বাক্স ভেঙে ৭ থেকে ৮ হাজার টাকা চুরি করা হয়। চাল ব্যবসায়ী জহর সাহার দোকানেও একই কায়দায় চুরির ঘটনা ঘটে। এছাড়া স্বপন সাহার দোকানেও চুরির চেষ্টা চালায় দুষ্কৃতীরা।

বাজারে নাইটগার্ড থাকা সত্ত্বেও এই ধরনের চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, মাত্র দু’জন নাইটগার্ড দিয়ে গোটা বাজার পাহারা দেওয়া সম্ভব নয়। বাজারের নিরাপত্তার জন্য ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হলেও বাস্তবে কোনও নিরাপত্তা মিলছে না।

ব্যবসায়ীদের একাংশের দাবি, স্থানীয় নেশাগ্রস্ত যুবকরাই এই ধরনের চুরির সঙ্গে জড়িত থাকতে পারে। নেশার টাকা জোগাড় করতেই এই ধরনের অপরাধ বাড়ছে বলে তাঁদের সন্দেহ।

চুরির ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক বাবুল দেবনাথ সহ অন্যান্য সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। একসাথে ৭-৮টি দোকানে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বাজার কমিটির পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানা গেছে। তবে এর আগেও বিশালগড় থানা সংলগ্ন এলাকায় একটি জুয়েলারি দোকানে চুরির ঘটনা ঘটলেও, সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও পুলিশ এখনও পর্যন্ত সেই ঘটনার কিনারা করতে পারেনি, এই বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা।

সব মিলিয়ে, নাইটগার্ড থাকা সত্ত্বেও বাজারের ব্যবসা প্রতিষ্ঠান যে নিরাপদ নয়, তা এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, পুলিশ এই ঘটনার তদন্তে কতটা সাফল্য পায়।

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top