News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগর কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থীর ধর্মনগর উপনির্বাচনে বিজেপি প্রার্থী ঘোষণা, অভিনন্দন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যদের
Image

ধর্মনগর কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থীর ধর্মনগর উপনির্বাচনে বিজেপি প্রার্থী ঘোষণা, অভিনন্দন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যদের

আগরতলা, ১৯ মার্চ : ধর্মনগর উপনির্বাচনে বিজেপি প্রার্থী ঘোষণা দিয়েছে। জহর চক্রবর্তী ওই আসনে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রসঙ্গত, জহর চক্রবর্তী দীর্ঘদিন ধরেই বিজেপির সঙ্গে যুক্ত একজন অভিজ্ঞ কর্মী। এর আগেও তিনি দু’বার ধর্মনগর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়াও তিনি দলের প্রবীণ নেতা প্রয়াত রসিক রঞ্জন গোস্বামীর জামাতা এবং প্রাক্তন মহিলা কমিশনের চেয়ারপার্সন তথা বিজেপি নেত্রী বর্ণালী গোস্বামীর স্বামী।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জহর চক্রবর্তী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘সবকা সাথ, সবকা বিকাশ’ নীতিতেই তিনি অনুপ্রাণিত। ধর্মনগরকে একটি উন্নত ও আধুনিক শহরে পরিণত করাই তাঁর মূল লক্ষ্য। পাশাপাশি তিনি জানান, আগামী দিনে এলাকার মানুষের কল্যাণে কাজ করতে তিনি বদ্ধপরিকর।

এদিকে, সামাজিক মাধ্যমে জহর চক্রবর্তীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। এছাড়াও তাঁকে অভিনন্দন জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব, সাংসদ ও প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য, মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরীসহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top