News Flash

  • Home
  • দিনের খবর
  • স্ট্রেট অব হরমুজ ঘিরে সরবরাহ উদ্বেগের মধ্যেই দেশে এলপিজি উৎপাদন ৪০ শতাংশ বেড়েছে: কেন্দ্র
Image

স্ট্রেট অব হরমুজ ঘিরে সরবরাহ উদ্বেগের মধ্যেই দেশে এলপিজি উৎপাদন ৪০ শতাংশ বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ১৮ মার্চ : স্ট্রেট অব হরমুজের মাধ্যমে জ্বালানি সরবরাহে উদ্বেগ অব্যাহত থাকলেও দেশে গার্হস্থ্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) উৎপাদন ৪০ শতাংশ বেড়েছে বলে বুধবার জানিয়েছে কেন্দ্র সরকার। পাশাপাশি সরকার দাবি করেছে, পেট্রোল পাম্পগুলিতে পর্যাপ্ত পেট্রোল ও ডিজেলের মজুত রয়েছে এবং কোথাও জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঘটনা ঘটেনি।

নিয়মিত ব্রিফিংয়ে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্মসচিব (মার্কেটিং ও অয়েল রিফাইনারি) সুজাতা শর্মা বলেন, “দেশীয় এলপিজি উৎপাদন ৪০ শতাংশ বেড়েছে। পেট্রোল পাম্পে কোনও ‘ড্রাই-আউট’-এর খবর মেলেনি।” তিনি জানান, অপরিশোধিত তেলের জোগান পর্যাপ্ত রয়েছে এবং গ্রাহকদের জন্য পাইপড ন্যাচারাল গ্যাস (পিএনজি) ও কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি)-এর শতভাগ সরবরাহ বজায় আছে।

তবে এলপিজি সরবরাহ নিয়ে এখনও উদ্বেগ রয়ে গেছে বলেও স্বীকার করেছে কেন্দ্র। সুজাতা শর্মা জানান, দেশের এলপিজি সরবরাহের বড় অংশই ইরান-যুদ্ধের প্রভাবে ক্ষতিগ্রস্ত স্ট্রেট অব হরমুজ রুট দিয়ে আসে, ফলে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

তিনি আরও জানান, ১৭ মার্চ পর্যন্ত অনলাইন বুকিংয়ের হার বেড়ে ৯৩ শতাংশে পৌঁছেছে। পাশাপাশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে একটি চিঠি পাঠিয়ে বলা হয়েছে, তারা যদি দীর্ঘমেয়াদে এলপিজি থেকে পিএনজি-তে রূপান্তর প্রক্রিয়ায় সহায়তা করে, তবে অতিরিক্ত ১০ শতাংশ বাণিজ্যিক এলপিজি বরাদ্দ দেওয়া হবে।

সরকারের বক্তব্য, এই সহায়তা কাঠামোর আওতায় রাজ্যগুলিকে অতিরিক্ত বাণিজ্যিক এলপিজি সরবরাহ করা হবে। তবে সংস্কার এগিয়ে নিয়ে যাওয়া, প্রয়োজনীয় অনুমোদন দ্রুত দেওয়া এবং গৃহস্থালি, বাণিজ্যিক ও শিল্প পিএনজি সংযোগ নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উপরেই থাকবে।

কেন্দ্র আরও জানিয়েছে, দেশে এভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ)-এরও পর্যাপ্ত মজুত রয়েছে।

এদিকে, পারস্য উপসাগরে আটকে থাকা ২২টি ভারতীয় জাহাজে মোট ৩.২ লক্ষ টন এলপিজি, ২ লক্ষ টন এলএনজি এবং ১৬.৭ লক্ষ টন অপরিশোধিত তেল রয়েছে বলে জানিয়েছেন জাহাজ মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা। তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে থাকা সব জাহাজ এবং মোট ৬১১ জন ভারতীয় নাবিক নিরাপদ আছেন।

স্ট্রেট অব হরমুজ দিয়ে জাহাজ চলাচলের নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করতে ইরান এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের সঙ্গে ভারতের আলোচনা চলছে বলেও জানান তিনি।

এরই মধ্যে ভারতীয় পতাকাবাহী অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার ‘জগ লাডকি’ বুধবার সকালে গুজরাটের মুন্দ্রায় আদানি পোর্টসে পৌঁছেছে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top