News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গড়িয়া পূজার দিনে এডিসি ভোট নিয়ে আপত্তি, পুনঃনির্ধারণের দাবি বিজেপির
Image

গড়িয়া পূজার দিনে এডিসি ভোট নিয়ে আপত্তি, পুনঃনির্ধারণের দাবি বিজেপির

আগরতলা, ১৮ মার্চ: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের নির্ধারিত দিন আগামী ১৩ এপ্রিল যা গড়িয়া পূজার সঙ্গে একই দিনে পড়েছে। এই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের কাছে ভোটের দিন পরিবর্তনের দাবি জানিয়েছে প্রদেশ বিজেপি।

প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এক চিঠিতে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে জানান, গড়িয়া পূজা ত্রিপুরার আদিবাসী জনগোষ্ঠীর অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। এই দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে পূজা-পার্বণ, আচার-অনুষ্ঠান ও সামাজিক সমাবেশ অনুষ্ঠিত হয়, ফলে সাধারণ মানুষের ভোটগ্রহণে অংশগ্রহণ ব্যাহত হতে পারে।

তিনি আরও উল্লেখ করেন, একই দিনে নির্বাচন অনুষ্ঠিত হলে ভোটারদের মধ্যে অসুবিধা তৈরি হওয়ার পাশাপাশি ভোটদানের হার কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও সুদৃঢ় ও অংশগ্রহণমূলক করতে ভোটের দিন অন্য কোনও উপযুক্ত তারিখে নির্ধারণ করার অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে আশা প্রকাশ করা হয়েছে যে, নির্বাচন কমিশন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে সাধারণ মানুষের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Releated Posts

কুমারঘাটে যৌথ অভিযানে ৩৮ কৌটা ব্রাউন সুগার উদ্ধার, আটক ২

আগরতলা, ২৭ জুলাই : নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি গাড়ি আটক করে। গাড়িটিতে তল্লাশি…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শ্রীনগরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার

আগরতলা, ২৭ জুলাই :অবৈধ মদ মজুত ও পাচারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শ্রীনগর থানার পুলিশ সফল অভিযান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top