News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিধানসভায় কংগ্রেস বিধায়ক সুদীপ ও মুখ্য সচেতক কল্যাণীর বাকবিতণ্ডা
Image

বিধানসভায় কংগ্রেস বিধায়ক সুদীপ ও মুখ্য সচেতক কল্যাণীর বাকবিতণ্ডা

আগরতলা, ১৭ মার্চ : ত্রিপুরা বিধানসভায় মঙ্গলবার কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়-এর মধ্যে বাকবিতণ্ডাকে কেন্দ্র করে স্বল্প সময়ের জন্য উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিধানসভায় আলোচনার সময় মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় বিরোধী বিধায়কদের প্রতিবাদ জানানোর অধিকার বজায় রাখার পাশাপাশি শৃঙ্খলা রক্ষা এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা.) মানিক সাহার প্রতি সৌজন্য প্রদর্শনের আহ্বান জানান।

এর প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া জানান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি মুখ্য সচেতকের মন্তব্যকে “মাখনবাজি” বলে কটাক্ষ করেন এবং দাবি করেন যে তিনি কোনো অশালীন বা অসংসদীয় ভাষা ব্যবহার করেননি।

পরিস্থিতি শান্ত করতে হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি স্পষ্ট করেন, মুখ্য সচেতক কেবলমাত্র বিধানসভার শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছেন।

অন্যদিকে, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মুখ্য সচেতকের এই আহ্বানকে ইতিবাচক পদক্ষেপ বলে অভিহিত করেন।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top