News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধানক্ষেত নষ্টকে কেন্দ্র করে উত্তেজনা, মারধর ও হুমকির অভিযোগ,চাঞ্চল্য
Image

ধানক্ষেত নষ্টকে কেন্দ্র করে উত্তেজনা, মারধর ও হুমকির অভিযোগ,চাঞ্চল্য

আগরতলা, ১৭ মার্চ: সিপাহিজলা জেলার সোনামুড়া থানার অন্তর্গত বড়দোয়াল এলাকায় ধানক্ষেত নষ্ট হওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনাকে ঘিরে মারধর, হুমকি এবং প্রভাব খাটানোর একাধিক অভিযোগ সামনে এসেছে।

অভিযোগকারী আলী আজগর (পিতা: মৃত নূর ইসলাম), সাং বড়দোয়াল জানান, প্রতিবেশী আওগাল হোসেন ও তার স্ত্রী লিলুফা বেগমের গরু তার ধানক্ষেতে ঢুকে ফসল নষ্ট করে দেয়। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

এই ঘটনায় প্রতিবাদ জানাতে গেলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে বলে অভিযোগ। ঘটনার পর তিনি থানায় মামলা দায়ের করেন।

অভিযোগ অনুযায়ী, মামলা দায়েরের পর এলাকায় কিছু প্রভাবশালী ব্যক্তি তার উপর মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। অভিযোগকারীর দাবি, এলাকার বিজেপি পঞ্চায়েত উপপ্রধান আবু তাহের মজুমদার এবং পঞ্চায়েত সদস্য আনোয়ার হোসেন খন্দকার তাকে ডেকে মামলা প্রত্যাহারের জন্য বলেন।

এছাড়াও অভিযোগ রয়েছে, দরবার বসানোর নামে তার কাছ থেকে ৫ হাজার টাকা দাবি করা হয় এবং জানানো হয় যে, ওই দরবার পঞ্চায়েত অফিসে নয়, বরং উপপ্রধানের ব্যক্তিগত বাড়িতে অনুষ্ঠিত হবে।

অভিযোগকারী এই প্রস্তাবে আপত্তি জানালে তাকে গালাগালি ও বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি তাদের অনুমতি ছাড়া এলাকায় পুলিশ প্রবেশ করতে পারবে না বলেও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

বর্তমানে নিজেকে নিরাপত্তাহীন মনে করছেন বলে জানিয়ে প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top