News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পঞ্চায়েত সচিবের অনুপস্থিতি, প্রায়ই তালাবন্ধ অফিস, ভোগান্তিতে গ্রামবাসী
Image

পঞ্চায়েত সচিবের অনুপস্থিতি, প্রায়ই তালাবন্ধ অফিস, ভোগান্তিতে গ্রামবাসী

বক্সনগর, ১৭ মার্চ: পঞ্চায়েত অফিস থাকলেও মিলছে না পরিষেবা এমনই গুরুতর অভিযোগ উঠেছে বক্সনগর আর.ডি ব্লকের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতকে ঘিরে। দীর্ঘদিন ধরে পঞ্চায়েত সচিবের অনিয়মিত উপস্থিতির জেরে চরম সমস্যার মুখে পড়েছেন এলাকার সাধারণ মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামীণ মানুষের সুবিধার জন্য স্থাপিত পঞ্চায়েত অফিসটি কার্যত অচল হয়ে পড়েছে। দায়িত্বপ্রাপ্ত সচিবের অনুপস্থিতির কারণে প্রতিদিনই পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রামবাসীরা। পঞ্চায়েত অফিসে গিয়ে প্রায়শই তালা ঝুলতে দেখা যায়, ফলে জন্ম-মৃত্যু সংক্রান্ত নথি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সরকারি কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে খালি হাতেই ফিরতে হচ্ছে অনেককে।

অভিযোগ, দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত দীর্ঘদিন ধরেই কর্মী সংকটে ভুগছে। এখানে নেই কোনো আরপিএম বা জিআরএস। একজন ভারপ্রাপ্ত সচিব থাকলেও তার উপস্থিতি অত্যন্ত অনিয়মিত। গ্রামবাসীদের দাবি, কর্তব্যরত সচিব অভিজিৎ মজুমদার প্রায়ই ব্লকে যাওয়ার অজুহাতে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে চলে যান।

তবে প্রশ্ন উঠছে, তিনি সত্যিই ব্লকে দায়িত্ব পালন করছেন, নাকি অন্য কোথাও ব্যস্ত থাকছেন? এই বিষয়ে পঞ্চায়েতের প্রধান ও সদস্যদের কাছে জানতে চাওয়া হলে তারাও স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি।

স্থানীয়দের অভিযোগ, বিষয়টি বারবার জানানো হলেও সচিবের তরফে কোনো সন্তোষজনক ব্যাখ্যা বা ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে গত প্রায় ছয় মাস ধরে এই সমস্যা অব্যাহত রয়েছে।

এমতাবস্থায় ক্ষুব্ধ গ্রামবাসীরা সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে দ্রুত সমস্যার সমাধান ও নিয়মিত পরিষেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top