News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ক্যান্সার হাসপাতালের বাথরুম থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
Image

ক্যান্সার হাসপাতালের বাথরুম থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৪ মার্চ: ক্যান্সার হাসপাতালের বাথরুম থেকে এক রোগীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পরিবারের সদস্যদের দাবি, প্রায় দেড় বছর আগে তার শরীরে ক্যান্সার ধরা পড়ে রাকেশ দেবর্বমার। তিনি সিমনা তমকারি এলাকার বাসিন্দা। এরপর থেকেই তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু গত কয়েকদিন ধরে ক্যান্সার আক্রান্ত রাকেশ দেববর্মা প্রায় খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিলেন। পরবর্তী সময়ে তাঁকে ক্যান্সার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। আজ সকালে হাসপাতালে বাথরুমে গিয়েছিলেন তিনি। কিন্তু দরজা দীর্ঘক্ষণ বন্ধ দেখে সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় রাকেশ দেববর্মার দেহ উদ্ধার করা হয় বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগষ্ট: রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। আজ রাজধানীর…

ByByReshmi Debnath Aug 4, 2026

নয়াদিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সাংগঠনিক বিষয় ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এই সফরে দলের সাংগঠনিক বিষয়, আসন্ন…

ByByReshmi Debnath Aug 4, 2026

নিয়মিত হবে টেট, কিন্তু শূন্যপদ ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে ধাপে ধাপে হবে শিক্ষক নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরা সরকার নিয়মিতভাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) আয়োজন অব্যাহত রাখবে। তবে শিক্ষক নিয়োগ করা হবে…

ByByReshmi Debnath Aug 4, 2026

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top