News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এডিসি নির্বাচনে ২৮টি আসনের মধ্যে একটি আসনেও জামানত রক্ষা করলে কংগ্রেসের সাথে সিপিআইএমের আসন সমঝোতার প্রশ্ন আসবে: জিতেন্দ্র
Image

এডিসি নির্বাচনে ২৮টি আসনের মধ্যে একটি আসনেও জামানত রক্ষা করলে কংগ্রেসের সাথে সিপিআইএমের আসন সমঝোতার প্রশ্ন আসবে: জিতেন্দ্র

আগরতলা, ১৩ মার্চ : এডিসি নির্বাচনে ২৮টি আসনের মধ্যে একটি আসনেও জামানত রক্ষা করলে কংগ্রেসের সাথে সিপিআইএমের আসন সমঝোতার প্রশ্ন আসবে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণকে কড়া ভাষায় জবাব দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তাঁর দাবি, ধর্মনগরেও কংগ্রেসের ভোট ও কর্মী নেই।

উল্লেখ্য, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ অভিযোগ করেছিলেন যে বিজেপিকে পরাস্ত করার বিষয়ে সিপিআইএম আন্তরিক নয় এবং ধর্মনগর উপনির্বাচনে সিপিআইএমের প্রার্থী প্রত্যাহার করা উচিত। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এই প্রতিক্রিয়া দেন।

জিতেন্দ্র চৌধুরী বলেন, ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের ২৮টি আসনের মধ্যে কংগ্রেস যদি একটি আসনেও জামানত রক্ষা করে দেখাক। তারপরই কংগ্রেসের সাথে সিপিআইএমের আসন সমঝোতার প্রশ্ন আসবে। তাঁর দাবি, বাস্তবে ওই এলাকাগুলিতে কংগ্রেসের সংগঠন খুবই দুর্বল।

তিনি আরও বলেন, কংগ্রেস দেশের একটি বড় রাজনৈতিক দল এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে কংগ্রেসের শক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু তাই বলে ত্রিপুরায় সব আসনে কংগ্রেস প্রার্থী দেবে, সেটি বাস্তবসম্মত নয়।

ধর্মনগর বিধানসভা কেন্দ্রের প্রসঙ্গ তুলে জিতেন্দ্র চৌধুরী বলেন, ওই কেন্দ্রে কংগ্রেসের কোনো সংগঠন বা কর্মী নেই বললেই চলে। এমনকি সেখানে কংগ্রেসের উল্লেখযোগ্য ভোটব্যাঙ্কও নেই বলে দাবি করেন তিনি। গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস বুথে বুথে পোলিং এজেন্ট পর্যন্ত দিতে পারে নি। তৎকালীন সময়ে সিপিআইমের তরফ থেকে বুথে বুথে পোলিং এজেন্ট দেওয়া হয়েছে।

Releated Posts

‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…

ByByReshmi Debnath Jun 14, 2026

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…

ByByReshmi Debnath Jun 14, 2026

ত্রিপুরা বার অ্যাসোঃ নির্বাচন : সভাপতি পদে পৃথা দেব পাল, সহ-সভাপতি পদে জিবন কৃষ্ণ সেন ও সম্পাদক পদে ভাস্কর দেববর্মা জয়ী

নিজস্ব সংবাদদাতা, আগরতলা, ১৩ জুন: ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে জয় জয়কার সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন…

ByByReshmi Debnath Jun 14, 2026

রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top