News Flash

  • Home
  • Uncategorized
  • কটকে হোটেল খালি নেই, এখনও পুনেতেই কোহলি ব্রিগেড
Image

কটকে হোটেল খালি নেই, এখনও পুনেতেই কোহলি ব্রিগেড

cricketপুনে, ১৭ জানুয়ারি (হি.স.) : হোটেল না পাওয়ায়ও এখনও পুনেতেই আছেন কোহলি ব্রিগেড| আগামী ১৯ জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় একদিনের ম্যাচ কটকে| কটকে এই মুহূর্তে হোটেল পাওয়া যাচ্ছে না| সেইকারণেই আপাতত পুনেতে থাকতে হচ্ছে ভারতীয় ক্রিকেট দলকে| ফলে আগামী ম্যাচের জন্য প্রয়োজনীয় অনুশীলন পুনেতে বসেই সারতে হচ্ছে ভারতীয় ক্রিকেট দলকে|
ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব আশীর্বাদ বেহরা মঙ্গলবার জানিয়েছেন, আজ পর‌্যন্ত হোটেলের একটিও ঘর খালি নেই| আগামীকাল সকাল সাড়ে ১১টা নাগাদ ভারতীয় ক্রিকেট দল কটকে আসবে| বিকেল চারটে থেকে শুরু করবে অনুশীলন| আসলে, ভারতীয় দলকে আমরা কোনও ঘর দিতে পারব না| তবে আগামীকাল থেকে ঘর পাওয়া যাবে| সেই কারণেই এই দেরি হয়েছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top