News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পানীয় জলের সংকট, ভোগান্তিতে কল্যাণপুর ব্লকের বাসিন্দারা
Image

পানীয় জলের সংকট, ভোগান্তিতে কল্যাণপুর ব্লকের বাসিন্দারা

আগরতলা, ২৫ মার্চ: গ্রীষ্মের শুরুতেই তীব্র পানীয় জলের সংকটে ভুগছেন কল্যাণপুর ব্লকের বাসিন্দারা। বিশেষ করে পশ্চিম দ্বারিকাপুর পঞ্চায়েতের অন্তর্গত কল্যাণপুর বাজার এলাকায় গত এক সপ্তাহ ধরে জল সংকট চরম আকার ধারণ করেছে, যার ফলে নিত্যদিনের জীবনযাত্রা কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, এলাকাটি কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পের আওতায় থাকলেও পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহের মূল পাম্প দীর্ঘদিন ধরে বিকল অবস্থায় পড়ে রয়েছে। দফতরের কর্মীরা মাঝে মধ্যে সামান্য মেরামতির কাজ করলেও স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। ফলে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে জলের চাহিদা বৃদ্ধি পেয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

বর্তমানে পরিস্থিতি সামাল দিতে জল ট্যাঙ্কারের মাধ্যমে সরবরাহ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বাসিন্দাদের দাবি, দিনে মাত্র একবার স্বল্প সময়ের জন্য জল সরবরাহ করা হচ্ছে, যা চাহিদা মেটাতে একেবারেই যথেষ্ট নয়। ট্যাঙ্কারের অনিয়মিত আগমনের কারণে অনেককেই ভোর থেকে অপেক্ষা করতে হচ্ছে জল সংগ্রহের জন্য। এতে সময় নষ্টের পাশাপাশি কাজের ব্যাঘাত ঘটছে এবং জল বণ্টনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিবাদও তৈরি হচ্ছে।

ক্ষুব্ধ এলাকাবাসীর দাবি, পাম্প মেরামত করে স্বাভাবিক জল সরবরাহ পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত অন্তত দিনে দু’বার ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি দ্রুত স্থায়ী সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এদিকে সহকারী ইঞ্জিনিয়ার সুমন দেব জানান, পাম্প মোটরে বারবার বৈদ্যুতিক ত্রুটির কারণেই এই সমস্যা দেখা দিচ্ছে। বিষয়টি বিদ্যুৎ দফতরকে জানানো হয়েছে এবং সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত পাম্প পুরোপুরি চালু করা সম্ভব নয়। তবে পরিস্থিতি সামাল দিতে দিনে দু’বার ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহের চেষ্টা করা হচ্ছে বলে তিনি আশ্বাস দেন।

অন্যদিকে, দ্রুত প্রশাসনিক পদক্ষেপ না নিলে গ্রীষ্ম বাড়ার সঙ্গে সঙ্গে এই সংকট আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026

রাজ্য পুলিশ মহানির্দেশকের অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তে এসপি-র নেতৃত্বে বিশেষ তদন্তদল গঠিত

আগরতলা, ২৪ জুলাই: রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের মৃত্যুর মামলার তদন্ত করবেন পশ্চিম জেলা পুলিশ সুপার নমিত পাঠক।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top