News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মীয় আবহে আগরতলার দুর্গাবাড়িতে জাঁকজমকপূর্ণ বাসন্তী পূজা, মহাসপ্তমীতে ভক্তদের ঢল
Image

ধর্মীয় আবহে আগরতলার দুর্গাবাড়িতে জাঁকজমকপূর্ণ বাসন্তী পূজা, মহাসপ্তমীতে ভক্তদের ঢল

আগরতলা, ২৫ মার্চ: অন্যান্য বছরের মতো এবারও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে রাজধানী আগরতলা শহরের দুর্গাবাড়ি প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে বাসন্তী পূজা। আজ মহাসপ্তমী তিথিতে মণ্ডপে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়, ভক্তদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

প্রসঙ্গত, হিন্দু ও বাঙালিদের অন্যতম প্রধান উৎসব দুর্গাপূজা মূলত আশ্বিন মাসে পালিত হলেও, চৈত্র মাসে অনুষ্ঠিত এই বিশেষ পূজাই বাসন্তী পূজা নামে পরিচিত। ঐতিহ্য মেনে প্রতি বছরই আগরতলার দুর্গাবাড়িতে এই পূজার আয়োজন করা হয়, এবছরও তার ব্যতিক্রম হয়নি।

মন্দিরের পুরোহিত জানান, সরকারি উদ্যোগে প্রতিবছরের মতো এবারও যথাযথ নিয়মনীতি মেনে পূজার আয়োজন করা হয়েছে। সোমবার বোধনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিক সূচনা হয়। মহাসপ্তমীর দিন ভক্তদের ব্যাপক সমাগমে পূজা মণ্ডপ ভরে ওঠে।

আগামীকাল মহাষ্টমী উপলক্ষে আরও বেশি ভক্তসমাগমের আশা করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা। শুধু দুর্গাবাড়ি নয়, রাজ্যের বিভিন্ন ক্লাব ও এলাকায়ও চৈত্র মাসের এই বাসন্তী পূজা পালিত হচ্ছে।

Releated Posts

ত্রিপুরার উচ্চশিক্ষা খাতে কেন্দ্রীয় সহায়তার দাবি, শীঘ্রই নিয়োগ হবে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য

আগরতলা, ১০ জুন: রাজ্যের উচ্চশিক্ষা পরিকাঠামোর সম্প্রসারণ, নতুন কলেজগুলির অধিভুক্তিকরণ সংক্রান্ত জটিলতা নিরসন এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

ত্রিপুরায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান, কোনো ছাড় নয়: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ চুরি করা ব্যক্তি বা আইনভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কোনোভাবেই…

ByByReshmi Debnath Jun 9, 2026

গ্রামোন্নয়নে কেন্দ্রের বিশেষ নজর, ত্রিপুরার জন্য ১,০৪১ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: গ্রামীণ কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জীবিকা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র সরকারের ঘোষিত নতুন ‘বিকশিত…

ByByReshmi Debnath Jun 9, 2026

টিএমসির অন্দরে অশান্তির আবহে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকে মমতা

নয়াদিল্লি, ৯ জুন : দেশের বিরোধী রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এক ঘটনায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সংসদীয়…

ByByReshmi Debnath Jun 9, 2026
Scroll to Top