News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগর উপনির্বাচন: স্ক্রুটিনি শেষে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
Image

ধর্মনগর উপনির্বাচন: স্ক্রুটিনি শেষে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ধর্মনগর, ২৫ মার্চ : আসন্ন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা ক্রমশ তীব্র হচ্ছে। এদিন মহকুমা শাসকের কার্যালয়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মনোনয়নপত্রের স্ক্রুটিনি বা যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়।

রিটার্নিং অফিসার দেবযানী চৌধুরী জানান, জমা পড়া মোট ছয়টি মনোনয়নপত্রই আইনত বৈধ হিসেবে স্বীকৃত হয়েছে। বেলা প্রায় ১১টা নাগাদ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের জন্য দপ্তরে উপস্থিত হন। দীর্ঘ যাচাই-বাছাই শেষে প্রশাসনের পক্ষ থেকে সবকটি মনোনয়ন গ্রহণযোগ্য বলে ঘোষণা করা হয়।

এবারের নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন প্রার্থী সিপিআইএম (বামফ্রন্ট)-এর অমিতাভ দত্ত, বিজেপির জহর চক্রবর্তী, কংগ্রেসের চয়ন ভট্টাচার্য, ‘আমরা বাঙালি’ দলের বিভাস রঞ্জন দাস, এসইউসিআই (সি)-এর সঞ্চয় চৌধুরী এবং নির্দল প্রার্থী ব্রজলাল দেবনাথ।

রিটার্নিং অফিসার আরও জানান, সমস্ত আইনি বিধি মেনেই মনোনয়নপত্রগুলি গ্রহণ করা হয়েছে। স্ক্রুটিনি প্রক্রিয়া শেষ হওয়ায় এখন রাজনৈতিক মহলের নজর প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিনের দিকে। ওই দিনই চূড়ান্তভাবে স্পষ্ট হবে, শেষ পর্যন্ত কতজন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন।

Releated Posts

ত্রিপুরার উচ্চশিক্ষা খাতে কেন্দ্রীয় সহায়তার দাবি, শীঘ্রই নিয়োগ হবে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য

আগরতলা, ১০ জুন: রাজ্যের উচ্চশিক্ষা পরিকাঠামোর সম্প্রসারণ, নতুন কলেজগুলির অধিভুক্তিকরণ সংক্রান্ত জটিলতা নিরসন এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

ত্রিপুরায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান, কোনো ছাড় নয়: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ চুরি করা ব্যক্তি বা আইনভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কোনোভাবেই…

ByByReshmi Debnath Jun 9, 2026

গ্রামোন্নয়নে কেন্দ্রের বিশেষ নজর, ত্রিপুরার জন্য ১,০৪১ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: গ্রামীণ কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জীবিকা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র সরকারের ঘোষিত নতুন ‘বিকশিত…

ByByReshmi Debnath Jun 9, 2026

টিএমসির অন্দরে অশান্তির আবহে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকে মমতা

নয়াদিল্লি, ৯ জুন : দেশের বিরোধী রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এক ঘটনায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সংসদীয়…

ByByReshmi Debnath Jun 9, 2026
Scroll to Top