News Flash

  • Home
  • Uncategorized
  • সমাজবাদী পার্টিতে প্রতিক চিহ্ণ নিয়ে বাপ-বেটার যুদ্ধের অবসান, টিপুর দখলে সাইকেল, নির্বাচন কমিশনের রায়
Image

সমাজবাদী পার্টিতে প্রতিক চিহ্ণ নিয়ে বাপ-বেটার যুদ্ধের অবসান, টিপুর দখলে সাইকেল, নির্বাচন কমিশনের রায়

akhilesh-mulayamলখনউ, ১৬ জানুয়ারি (হি.স)ঃ দলীয় প্রতীক নিয়ে গত কয়েকদিনের দড়ি টানাটানির অবসান হল আজ৷ সোমবার নির্বাচন কমিশনের বিচারেও ছেলে অখিলেশের কাছে হার মানলেন মুলায়ম সিং যাদব৷ সমাজবাদী পার্টির সাইকেল প্রতীকের অধিকার পেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব৷ আগামী নির্বাচনে সপার অখিলেশ পক্ষই সরকারি ভাবে সাইকেল চিহ্ণ নিয়ে লড়াই করতে পারবেন৷ অখিলেশ এই জয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস মুখপাত্র আর পি এন সিং৷ সোমবার একটি অর্ন্তবর্তীকালীন নির্দেশে নির্বাচন কমিশন জানায়, অখিলেশ গোষ্ঠীর হাতেই সবচেয়ে বেশি সংখ্যক সমর্থন রয়েছে৷ তাই সাইকেল প্রতীক অখিলেশ যাদবেরই প্রাপ্য৷ কমিশনের একটি আইনি বিশেষজ্ঞ দল আজকের এই নির্দেশের আগে পুরো বিষয়টি খতিয়ে দেখে৷ তারা কথা বলেন মুলায়ম যাদব ও অখিলেশ যাদব দু’টি গোষ্ঠীর সঙ্গেই৷ এই রায় ঘোষণার পর আজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আগরার ইনার রিং রোডে সাইকেল চালিয়ে যান৷ এবার সাইকেল প্রতীক চিহ্ণ নিয়ে নির্বাচনী যুদ্ধে সমাজবাদী পার্টির প্রতিনিধি হিসেবে মাঠে নামবেন অখিলেশ৷ দিন কয়েকের মধ্যে প্রার্থী তালিকাও প্রকাশ করে দেবেন বলে জানিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান৷ আগামীকাল থেকে আসন্ন নির্বাচনের জন্যে মনোনয়ন জমা দেওয়া শুরু হবে৷ অখিলেশের এই জয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস মুখপাত্র আর পি  এন সিংহ৷ সোমবার একটি আন্তর্বতীকালীন নির্দেশে নির্বাচন কমিশন জানায়, অখিলেশ গোষ্ঠীর হাতেই সবচেয়ে বেশি সংখ্যক সর্মথন রয়েছে৷ তাই সাইকেল প্রতীক অখিলেশ যাদবেরই প্রাপ্য৷ কমিশনের একটি আইনি বিশেষজ্ঞ দল আজকের এই নির্দেশের আগে পুরো বিষয়টি খতিয়ে দেখে৷ তারা কথা বলেন মুলায়ম যাদব ও অখিলেশ যাদব দু’টি গোষ্ঠীর সঙ্গেই৷ এই রায় ঘোষণার পর আজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আগরার ইনার রিং রোডে সাইকেল চালিয়ে যান৷ এবার সাইকেল প্রতীক চিহ্ণ নিয়ে নির্বাচনী যুদ্ধে সমাজবাদী পার্টির প্রতিনিধি হিসেবে মাঠে নামবেন অখিলেশ৷ দিন কয়েকের মধ্যে প্রার্থী তালিকাও প্রকাশ করে দেবেন বলে জানিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান৷ আগামীকাল থেকে আসন্ন নির্বাচনের জন্যে মনোনয়ন জমা দেওয়া শুরু হবে৷ অখিলেশের এই জয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস মুখপাত্র আর পি এন সিংহ৷ এই জয় কংগ্রেসের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ, বিজেপিকে রুখতে সপা-কংগ্রেস গাঁটছড়া বেধে নির্বাচনী যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে৷ এদিকে, সকালেই লখনউয়ে সমর্থকদের সঙ্গে মত বিনিময়দের সঙ্গে মত বিনিময় করার সময়েই বোঝা গিয়েছিল, ছেলে অখিলেশের সঙ্গে সমঝোতার আশা ছেড়েই দিয়েছেন যাদবকুলপতি মুলায়ম সিং যাদব৷ এখন তিনি কোমর বেধে অখিলেশের বিরোধিতায় নামতে চলেছেন৷ তেমন বুঝলে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অখিলেশের বিরুদ্ধেই ভোটে দাঁড়িয়ে পড়তে পারেন মুলায়ম৷ প্রসঙ্গত, উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার আগে থেকে সমাজবাদী পার্টিতে পিতা-পুত্রের দ্বন্দ্ব শুরু৷ অখিলেশের অজান্তেই প্রার্থী তালিকা ঘোষণা করেন মুলায়ম৷ এমনকী, তিনি জানান, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলে বিধায়করাই ঠিক করবেন কে মুখ্যমন্ত্রী হবেন৷ এরপর নতুন প্রার্থী তালিকা তৈরি করেন অখিলেশ৷ নতুন তালিকা তৈরি করায় পুত্র ও ভাই রামগোপাল যাদবকে বহিষ্কার করেন মুলায়ক৷ পরদিন চাপে পড়ে অখিলেশকে দলে ফেরত আনেন৷ তারপর রামগোপাল দলের বৈঠক ডেকে অখিলেশকে সভাপতি ঘোষণা করেন৷ শুরু হয় দলের প্রতীক নিয়ে পিতা-পুত্রের লড়াই৷ দু’পক্ষই নিজেদের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়৷ কিছুটা চাপে পড়ে কয়েকদিন আগে মুলায়ম ঘোষণা করেন, সমাজবাদী পার্টি নির্বাচনে জিতলে মুখ্যমন্ত্রী হবেন অখিলেশই৷ তারপরও দ্বন্দ্ব মেটেনি৷ তবে আপাতত কমিশনের হস্তক্ষেপে দল ও তার প্রতীক চিহ্ণ  নিয়ে বর্তমান দ্বন্দ্ব থামলেও, যাদব পরিবারের এই অন্তর্কলহ কিন্তু জনমানসে তেমন ভাল প্রভাব ফেলেনি, মত বিশেজ্ঞদের৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top