News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অসুস্থ ছেলের চিকিৎসায় সাহায্যের আবেদন, দিশেহারা দিনমজুর বাবা
Image

অসুস্থ ছেলের চিকিৎসায় সাহায্যের আবেদন, দিশেহারা দিনমজুর বাবা

বিশালগড়, ২১ মার্চ : অসুস্থ ছেলের চোখের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন জানালেন এক হতদরিদ্র বাবা। সদর মহকুমার অন্তর্গত কাঠালতলী গ্রাম পঞ্চায়েতের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা সুনীল শীল পেশায় একজন দিনমজুর। বহু বছর আগেই তাঁর স্ত্রী মারা গেছেন। তারপর থেকে দুই কন্যা ও এক পুত্রকে নিয়ে অন্যের বাড়িতে কাজ করে কোনোভাবে দিন কাটাচ্ছেন তিনি।

জানা গেছে, সুনীল শীলের একমাত্র পুত্র পলাশ শীল ছোটবেলায় একটি দুর্ঘটনায় চোখে গুরুতর আঘাত পায়। এরপর থেকেই ধীরে ধীরে তার চোখের সমস্যা বাড়তে থাকে। ছেলের চিকিৎসার জন্য রাজ্যের বিভিন্ন স্থানের পাশাপাশি বহিরাজ্যের গৌহাটিতেও নিয়ে গিয়েছিলেন তিনি। তবে এত চেষ্টার পরও পলাশের একটি চোখে কোনো উন্নতি হয়নি।

বর্তমানে পলাশ শীলের বয়স ১৮ বছর এবং এখন তার দুই চোখই গুরুতরভাবে অসুস্থ। সম্প্রতি হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হলে চিকিৎসকরা জানান, এই চিকিৎসা ত্রিপুরায় সম্ভব নয়। উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যের কোনো বড় হাসপাতালে অপারেশন করাতে হবে, তবেই হয়তো তার দৃষ্টিশক্তি ফিরে আসতে পারে।

চিকিৎসকদের এই কথা শোনার পর কার্যত ভেঙে পড়েছেন সুনীল শীল। ইতিমধ্যেই ছেলের চিকিৎসায় সর্বস্ব খরচ করে ফেলেছেন তিনি। এখন আর বহিরাজ্যে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই তাঁর।

শনিবার সকালে সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে সুনীল শীল জানান, তিনি এলাকার বিভিন্ন নেতাদের কাছেও সাহায্যের আবেদন করেছিলেন, কিন্তু কোনো সাড়া পাননি। তাই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন, যেন তাঁর একমাত্র সন্তানের চোখের দৃষ্টি ফিরিয়ে আনতে সরকারিভাবে সহায়তা করা হয়।

এখন দেখার বিষয়, অসহায় এই পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসন কতটা উদ্যোগী হয় এবং পলাশ শীলের চিকিৎসার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top