News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে সমাজের সব স্তরের মানুষের উন্নয়ন হবে : মুখ্যমন্ত্রী
Image

২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে সমাজের সব স্তরের মানুষের উন্নয়ন হবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মার্চ : ২০২৬ – ২৭ অর্থ বছরের বাজেটে সমাজের সব স্তরের মানুষের উন্নয়ন হবে। সত্যিকারের অর্থেই এবার একটা জনমুখী বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী। রাজ্যের বর্তমান সরকার সমস্ত কিছু স্বচ্ছতার মাধ্যমে করার চেষ্টা করছে। সম্প্রতি ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায়ের পেশ করা প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা করতে গিয়ে আজ বিধানসভায় একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

সভায় তাঁর বক্তব্যে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, ত্রিপুরা বিধানসভার নবম অধিবেশনে গত ১৬ মার্চ অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায় ২০২৬ – ২৭ অর্থ বছরের বাজেট পেশ করেছেন। আর আমি এই বাজেটকে পূর্ণ সমর্থন করছি। অনেকদিন পরে এমন একটা সুন্দর বাজেট আমি দেখতে পেয়েছি। বাজেটের মধ্যে একটা আর্থিক শৃঙ্খলা দরকার। সারা ভারতবর্ষের মধ্যে একটা ছোট রাজ্য ত্রিপুরা। এই জায়গার মধ্যে দাঁড়িয়ে চাহিদার উপর সামঞ্জস্য রেখে বাজেট পেশ করা খুবই কঠিন কাজ। এই সুন্দর বাজেট পেশ করার জন্য আমি অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকশিত ভারত গড়ার লক্ষ্যকে সামঞ্জস্য রেখে এবারের বাজেট পেশ হয়েছে রাজ্যে।

আলোচনায় মুখ্যমন্ত্রী বলেন, এবারের বাজেট কেন্দ্রের বাজেটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আমাদের নিজেদের আত্মনির্ভর হওয়ার বিষয়টি বাজেটে প্রতীয়মান হয়েছে। এতে সমাজের সব স্তরের মানুষের উন্নয়ন হবে। মহিলা থেকে শুরু করে শিক্ষার্থী, যুব সম্প্রদায়, জনজাতি তপশিলি জাতি, ওবিসি, সংখ্যালঘু, কর্মচারী, পেনশনার সহ সকলেই এবারের বাজেটে সুফল পাবেন। সত্যিকারের অর্থেই একটা জনমুখী বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী। সব শ্রেণীর মানুষের কথা মাথায় রেখে এবারের বাজেট পেশ করেছেন তিনি। কথায় নয়, কাজের মাধ্যমেই নিজের নেতৃত্ব প্রমাণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সুযোগ্য নেতৃত্বে দেশের অর্থনীতি ১১তম স্থান থেকে পঞ্চম হয়ে চতুর্থ স্থানে চলে এসেছে। আগামী ২০৩০ এ তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে ভারত।

মুখ্যমন্ত্রী ডাঃ সাহা আরো বলেন, দেশের উন্নয়ন হলে রাজ্যেরও উন্নয়ন হবে। সেই দিশায় এবার রাজ্যের বাজেট পেশ হয়েছে। এবারের কেন্দ্রীয় বাজেটে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিও অনেক লাভবান হবে। আগে উত্তর পূর্বাঞ্চলকে নিয়ে কেউ তেমন চিন্তাভাবনা করে নি। আর এবারের কেন্দ্রীয় বাজেটে মানুষের আশা আকাঙ্খা অগ্রাধিকার পেয়েছে। প্রধানমন্ত্রীর উপর অনেক ভরসা রয়েছে মানুষের। যে কারণে ২০১৮ সালে ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। একইভাবে ২০২৩ সালে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করি আমরা। আমাদের সরকার সমস্ত কিছু স্বচ্ছতার মাধ্যমে করার চেষ্টা করছে। খুব সুন্দরভাবে রাজ্যের সামগ্রিক উন্নয়নের চেষ্টা করা হচ্ছে। সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত কাজ করছি আমরা। আগামীদিনে এর সুফল নিশ্চয় পাওয়া যাবে।

বাজেট নিয়ে আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সুস্থায়ী উন্নয়ন ও বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে চলছি আমরা। প্রধানমন্ত্রী এবং আমাদের উপর জনগণের বিশ্বাস এসেছে। ত্রিপুরাতেও আমাদের সরকারের উপর মানুষের আস্থা চলে এসেছে। তাই এবারের বাজেটকে আমি পূর্ণ সমর্থন জানাই। এবারের বাজেটে শিক্ষা ক্ষেত্রের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার উন্নয়ন না হলে রাজ্যেরও উন্নয়ন হবে না। বাজেটে কোন প্রকার কর (ট্যাক্স) রাখা হয় নি। ২০২৬ – ২৭ অর্থ বছরে মোট বরাদ্দ ধরা হয়েছে ৩৪ হাজার ২১২ কোটি ৩১ লক্ষ টাকা। যা ২০২৫ – ২৬ অর্থ বছরের অনুমিত বাজেটের তুলনায় এবার ৫.৫২% বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য ক্ষেত্রে ২,৪৪১.৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যা ২০২৫ – ২৬ অর্থ বছরের তুলনায় ২৫.২৯% বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য ক্ষেত্র আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন হলে মানুষের বাইরে যাওয়ার প্রবণতাও কমবে। মানুষ সুস্থ থাকলে কাজও করতে পারবে। এতে সাধারণ মানুষ সহ সকলের জন্যও মঙ্গল হবে।

এর পাশাপাশি বাজেট আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্র নিয়েও এদিন বিশদে আলোচনা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায়ের পেশ করা এবারের বাজেটকে সর্বান্তকরণে সমর্থন করেন তিনি।

Releated Posts

অ্যাক্ট ইস্ট নীতির সাফল্যই ত্রিপুরার আনারসকে বিশ্ববাজারে পৌঁছে দিয়েছে: রতন লাল নাথ

আগরতলা, ২৭ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর ভারত উদ্যোগকে বাস্তবায়িত করার লক্ষ্যেই নয়াদিল্লিতে…

ByByNews Desk Jun 27, 2026

ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন আনারস এক বিশেষ ভূমিকা রাখছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরার সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে আনারসের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন…

ByByNews Desk Jun 27, 2026

রামনগর বিস্ফোরণস্থল পরিদর্শনে মানিক সরকার, মৃত শুভ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

আগরতলা, ২৭ জুন: রামনগর ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণকান্ডে মৃত শুভ্রজিত চৌধুরীর পরিবারের সঙ্গে আজ দেখা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তায় উচ্ছ্বসিত ত্রিপুরা, কুইন আনারসকে বিশ্বদরবারে তুলে ধরার প্রত্যয়

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালকে ঘিরে রাজ্যের জন্য এল আরও এক গর্বের মুহূর্ত। উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, উদ্ধার ২৪ হাজার ইয়াবা ও ৪২০ ট্যাপেনটাডল ট্যাবলেট

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে কুলুবাড়ী সীমান্ত…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

ধলেশ্বরে মায়ের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ

আগরতলা, ২৬ জুন: রাজধানীর ধলেশ্বর ১৮ নম্বর রোড এলাকায় এক মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jun 26, 2026

কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন:  গ্রামীণ এলাকার অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে কৃষি। কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের…

ByByReshmi Debnath Jun 26, 2026

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top