News Flash

  • Home
  • Uncategorized
  • টিম সাউদির বাউন্সারে জখম বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম
Image

টিম সাউদির বাউন্সারে জখম বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম

Mushfiqur+Rahim+Bangladesh+Portrait+Session+Y02THaIMvvJlওয়েলিংটন, ১৬ জানুয়ারি (হি.স.) : সোমবার সকালে বেসিন রিজার্ভে দুর্ঘটনার কবলে পড়লেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম| এদিন টিম সাউদির বাউন্সারে মাথায় গুরুতর চোট পান তিনি| এমনি নিউজিল্যান্ড সফরে ক্রিকেটারদের চোট-আঘাতে বিপর‌্যস্ত বাংলাদেশ| এবার এদিন সকালে গুরুতর চোট পেলেন বাংলাদেশের অধিনায়ক| যদিও মাঠে প্রাথমিক চিকিত্সার পর তাঁকে ওয়েলিংটন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে|
ঘটনায় প্রকাশ, এদিন নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৪৩ তম ওভারে সাউদির বাউন্সার ছাড়তে গিয়ে বসে পড়েন মুশফিকুর| কিন্ত বল তাঁর বাঁ দিকের কানের পাশে লাগে| সঙ্গে সঙ্গে মাটিতে তিনি লুটিয়ে পড়েন| দেরি না করে প্রাথমিক চিকিত্সার পর তাঁকে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়| তাঁর সঙ্গে যান ওপেনার তামিম ইকবাল| জানা গিয়েছে, মুশফিকুরের ঘাড়ের এক্সরে ও স্ক্যান করা হয়েছে| আপাতত তিনি বিপদ মুক্ত হলেও সব রকম সতর্কতা নেওয়া হয়েছে|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top