News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিলোনিয়ায় তিনটি ঐতিহ্যবাহী কালীবাড়ির পরিকাঠামো উন্নয়ন, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের
Image

বিলোনিয়ায় তিনটি ঐতিহ্যবাহী কালীবাড়ির পরিকাঠামো উন্নয়ন, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১২ মার্চ : দক্ষিণ ত্রিপুরার তিনটি ঐতিহ্যবাহী মন্দিরের পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার। এই সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।

জানা গেছে, বিলোনীয়ার যোগমায়া কালীবাড়ি, মুহুরীপুরের রাজ রাজেশ্বরী কালীবাড়ি এবং সাব্রুমের দৈত্যেশ্বরী কালীবাড়ির পরিকাঠামো উন্নয়নের প্রক্রিয়া শুরু করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্রীয় মন্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন সাংসদ। সেই প্রস্তাবের ভিত্তিতেই উন্নয়নমূলক কাজ এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট মন্দিরগুলির পরিকাঠামো উন্নত হওয়ার পাশাপাশি ধর্মীয় পর্যটনের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করা হচ্ছে। সাংসদ বিপ্লব কুমার দেবপ আশা প্রকাশ করেন, কেন্দ্র ও রাজ্যের সমন্বিত উদ্যোগে ভবিষ্যতে ত্রিপুরার আরও বহু ধর্মীয় ও ঐতিহাসিক স্থানের উন্নয়ন করা সম্ভব হবে।

Releated Posts

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top