News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যুদ্ধ আবহে গ্যাসের মূল্য বৃদ্ধি, সিলিন্ডার পেতে অপেক্ষা, ২৫ দিন পরই করা যাবে নতুন বুকিং
Image

যুদ্ধ আবহে গ্যাসের মূল্য বৃদ্ধি, সিলিন্ডার পেতে অপেক্ষা, ২৫ দিন পরই করা যাবে নতুন বুকিং

ধর্মনগর, ১০ মার্চ : বর্তমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে রান্নার গ্যাসের বাজারেও। গ্যাসের মূল্য বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থায় কিছু নতুন নিয়ম চালু হওয়ায় সাধারণ গ্রাহকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

ধর্মনগরের ত্রিপুরেশ্বরী গ্যাস এজেন্সির কর্নধার নিরঞ্জিত সিনহা জানান, সম্প্রতি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পক্ষ থেকে প্রতি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৬০ টাকা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি নতুন নিয়ম অনুযায়ী একজন গ্রাহক একটি সিলিন্ডার নেওয়ার পর পরবর্তী বুকিং করতে পারবেন ২৫ দিন পর।

তিনি আরও জানান, গ্যাসের সরবরাহের উপর নির্ভর করেই সাধারণ মানুষ সিলিন্ডার পাবেন। ধর্মনগরের এই এজেন্সিতে গ্যাসের চাহিদা যথেষ্ট থাকলেও সরবরাহ সম্পূর্ণভাবে নির্ভর করে আসামের শিলচরের বটলিং প্ল্যান্টের উপর। সেখান থেকে প্রতিদিন এক থেকে দুটি গাড়িতে গ্যাস সিলিন্ডার আসে। ফলে অনেক সময় চাহিদা অনুযায়ী সরবরাহ করা সম্ভব হয় না।

এছাড়াও এজেন্সির গোডাউনে একসঙ্গে বেশি সংখ্যক গ্যাস সিলিন্ডার সংরক্ষণ করারও সীমাবদ্ধতা রয়েছে। প্রায় ২০টির মতো সিলিন্ডার সংরক্ষণ করা গেলেও বিভিন্ন সময় সরকারি ও জরুরি পরিষেবার জন্য কিছু সিলিন্ডার আলাদা করে রাখতে হয়।

ফলে যে সংখ্যক গ্যাস সিলিন্ডার আসে তার অধিকাংশই দ্রুত সাধারণ গ্রাহকদের মধ্যে বিতরণ হয়ে যায় এবং গোডাউনে অতিরিক্ত সিলিন্ডার মজুত রাখা সম্ভব হয় না। এর জেরে অনেক ক্ষেত্রেই সাধারণ গ্রাহকদের গ্যাস সরবরাহে কিছুটা সমস্যার সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন এজেন্সি কর্তৃপক্ষ।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top