News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যে পরিবহন পরিকাঠামো উন্নয়নের কাজের অগ্রগতি পর্যালোচনায় পরিবহনমন্ত্রী
Image

রাজ্যে পরিবহন পরিকাঠামো উন্নয়নের কাজের অগ্রগতি পর্যালোচনায় পরিবহনমন্ত্রী

আগরতলা, ৯ মার্চ: রাজ্যে পরিবহন ব্যবস্থার উন্নয়নে  বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার। এরই অংশ হিসেবে আগরতলায় ট্রান্সপোর্ট কমিশনারেটের নতুন অফিস ভবন, বিভিন্ন জেলায় নতুন জেলা পরিবহন অফিস (ডিটিও) এবং রাজ্যের নানা প্রান্তে নতুন মোটরস্ট্যান্ড নির্মাণের কাজ চলছে।

এই সমস্ত প্রকল্পের অগ্রগতি, কাজের সময়সীমা এবং আর্থিক দিকগুলি পর্যালোচনা করতে মঙ্গলবার সচিবালয়ে এক উচ্চ-পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরহিত্য করেন রাজ্যের পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী।

সরকারি সূত্রে জানা গেছে, বৈঠকে পরিবহন দপ্তরের অধীনে চলমান বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখা হয়। প্রকল্পগুলির কাজ নির্ধারিত সময়ের মধ্যে এবং যথাযথ গুণগত মান বজায় রেখে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দপ্তর ও নির্মাণকারী সংস্থাগুলিকে নির্দেশ দেন পরিবহনমন্ত্রী।

পাশাপাশি পরিবহন, পূর্ত, গ্রামোন্নয়ন ও হাউজিং বোর্ডের উচ্চপদস্থ আধিকারিকদের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করে প্রয়োজনীয় ‘ইউটিলাইজেশন সার্টিফিকেট’ যথাসময়ে জমা দেওয়ার জন্য উদ্যোগী হওয়ারও নির্দেশ দেন তিনি।

সরকারি ভাবে জানানো হয়েছে, বর্তমানে আগরতলায় ট্রান্সপোর্ট কমিশনারেটের নতুন অফিস ভবন নির্মাণের পাশাপাশি বিভিন্ন জেলায় জেলা পরিবহন অফিস (ডিটিও) এবং নতুন মোটরস্ট্যান্ড নির্মাণের কাজ এগিয়ে চলেছে। এদিনের পর্যালোচনা বৈঠকে পরিবহন সচিব ইউ. কে. চাকমা সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক এবং সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top