News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাত সকালে রেস্তোরাঁ ভেঙে দিল বেপরোয়া গাড়ি, চাঞ্চল্য
Image

সাত সকালে রেস্তোরাঁ ভেঙে দিল বেপরোয়া গাড়ি, চাঞ্চল্য

আগরতলা, ৯ মার্চ: সাত সকালে উদয়পুর শহরের রমেশ চৌমুহনি এলাকায় একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে থাকা একটি রেস্তোরাঁয় ধাক্কা দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই ঘটনায় রেস্তোরাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোররাতে রাবার বোঝাই একটি বোলেরো গাড়ি (নম্বর টিআট০৩ই১৭৬৫) জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে অবস্থিত “দাদা বৌদির রেস্তোরাঁ” নামক দোকানে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে রেস্তোরাঁটির সামনের অংশ ভেঙে যায়। দোকানের ভিতরে থাকা টেবিল, চেয়ার, কাঁচের সামগ্রীসহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে চুরমার হয়ে যায়।

ঘটনার সময় এলাকায় লোকজনের উপস্থিতি কম থাকায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে বিকট শব্দে আশপাশের বাসিন্দারা ছুটে এসে ঘটনাস্থলে ভিড় জমান।

খবর পেয়ে আর কে পুর থানা-র পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুর্ঘটনাগ্রস্ত বোলেরো গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

সোমবার সকালে দোকানের মালিক তাপস সাহা দোকানে এসে দেখেন রেস্তোরাঁর ভেতরে থাকা প্রায় সব আসবাবপত্র ভেঙে তছনছ হয়ে পড়ে রয়েছে। আকস্মিক এই ঘটনায় তিনি হতবাক হয়ে পড়েন।

এদিকে কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা দেয়, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, জাতীয় সড়কের ওই অংশে প্রায়ই দ্রুতগতিতে যানবাহন চলাচল করে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রশাসনের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তারা।

Releated Posts

টিটিএএডিসি-র নতুন সিইও হিসেবে নিয়োগ পেলেন আইএএস আধিকারিক শান্তনু

আগরতলা, ১০ জুন,: ত্রিপুরা সরকার প্রশাসনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রদবদল করে প্রবীণ আইএএস আধিকারিক শান্তনুকে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

সাব্রুমে বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

সাব্রুম, ১০ জুন: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম পোস্ট অফিস সংলগ্ন সাতচাঁদ ও রুপাইছড়ি বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে কর্মীদের উপস্থিতি ও…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

ত্রিপুরার উচ্চশিক্ষা খাতে কেন্দ্রীয় সহায়তার দাবি, শীঘ্রই নিয়োগ হবে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য

আগরতলা, ১০ জুন: রাজ্যের উচ্চশিক্ষা পরিকাঠামোর সম্প্রসারণ, নতুন কলেজগুলির অধিভুক্তিকরণ সংক্রান্ত জটিলতা নিরসন এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

ত্রিপুরায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান, কোনো ছাড় নয়: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ চুরি করা ব্যক্তি বা আইনভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কোনোভাবেই…

ByByReshmi Debnath Jun 9, 2026
Scroll to Top