News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শনিপূজাকে কেন্দ্র করে সংঘর্ষ,  মামলা – পাল্টা মামলায় চাঞ্চল্য  
Image

শনিপূজাকে কেন্দ্র করে সংঘর্ষ,  মামলা – পাল্টা মামলায় চাঞ্চল্য  

বিশালগড়, ৮ মার্চ: বিশ্রামগঞ্জ থানাধীন বরজলা এলাকায় বাৎসরিক শনিপূজাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধর্মীয় অনুষ্ঠানের মতো শান্তিপূর্ণ পরিবেশে এমন ঘটনা ঘটায় সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয় সূত্রে জানা যায়, পাড়ার বাৎসরিক শনিপূজার সময় দুই পরিবারের সদস্যদের মধ্যে প্রথমে সামান্য কথা কাটাকাটি শুরু হয়।

কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই তর্ক তীব্র আকার ধারণ করে এবং তা হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে অভিযোগ অনুযায়ী এক পর্যায়ে দা নিয়ে আক্রমণের ঘটনাও ঘটে। পাশাপাশি এক মহিলার গলার চেইন ছিনতাইয়ের অভিযোগও উঠেছে এই ঘটনায়।

উভয় পরিবারের কয়েকজন সদস্য অল্পবিস্তর আহত হয়েছেন। পরে দুই পক্ষই বিশ্রামগঞ্জ থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। ফলে ঘটনাকে ঘিরে মামলা ও পাল্টা মামলার পরিস্থিতি তৈরি হয়েছে ঘটনার খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল ও বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেছে।

পুলিশ উভয় পরিবারকেই নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে।  এদিকে এলাকাবাসীর একাংশের প্রশ্ন ধর্মীয় অনুষ্ঠান যা মানুষের মধ্যে সম্প্রীতি ও শান্তির বার্তা দেয়  সেখানে এমন সংঘর্ষের ঘটনা সত্যিই উদ্বেগজনক। ছোটখাটো বিষয় নিয়ে উত্তেজনা ও হিংসার পথে যাওয়া সমাজের জন্য কতটা বিপজ্জনক তা নিয়ে নতুন করে ভাবনার সময় এসেছে বলেই মনে করছেন অনেকেই।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জুডোয় স্বর্ণজয়ী অস্মিতা দে-কে সংবর্ধনা জানালেন সাংসদ বিপ্লব

আগরতলা, ৪ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোয় ভারতের প্রথম স্বর্ণপদকজয়ী মহিলা ক্রীড়াবিদ এবং ত্রিপুরার কৃতি কন্যা অস্মিতা দে-কে মঙ্গলবার…

ByByReshmi Debnath Aug 4, 2026

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top