News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নারী দিবসে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব প্রদেশ মহিলা কংগ্রেস
Image

নারী দিবসে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব প্রদেশ মহিলা কংগ্রেস

আগরতলা, ৮ মার্চ:  আন্তর্জাতিক নারী দিবসের দিন বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করল ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। তাদের অভিযোগ, বিজেপি সরকারের শাসনকালে দেশে নারীদের অধিকার ক্রমশ ক্ষুণ্ণ হচ্ছে এবং নারী নির্যাতনের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে আগরতলার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল নারী নিরাপত্তা নিশ্চিত করা, নারীদের অধিকার রক্ষা করা এবং দেশের ধর্মনিরপেক্ষ সংবিধান রক্ষার দাবিতে দেশ ও রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকারের পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ আহ্বান জানানো।

কর্মসূচিতে উপস্থিত প্রদেশ মহিলা কংগ্রেসের নেত্রীরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, কেন্দ্রে ও রাজ্যে বিজেপি সরকারের শাসনকালে নারী নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায়ই নারীদের উপর নৃশংস নির্যাতনের খবর সামনে আসছে, যা সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক।

তাঁদের অভিযোগ, অনেক ক্ষেত্রেই নারী নির্যাতনের ঘটনায় বিজেপি দলের নেতাকর্মীদের নাম জড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা ও অধিকার রক্ষার দাবিতে সবাইকে একজোট হয়ে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান প্রদেশ মহিলা কংগ্রেসের নেত্রীরা।
আন্তর্জাতিক নারী দিবসের দিন থেকেই নারীদের অধিকার ও নিরাপত্তার প্রশ্নে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার জন্য সকল নারীকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় এই কর্মসূচি থেকে।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মোহনপুরে বিশেষ পূজার্চনায় মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২ বছরের জনকল্যাণমুখী ও উন্নয়নমূলক কার্যকাল উপলক্ষে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী হিসেবে ৪৩৯৯ দিন পূর্ণ করায় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে আন্তরিক শুভেচ্ছা…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

টিটিএএডিসি-র নতুন সিইও হিসেবে নিয়োগ পেলেন আইএএস আধিকারিক শান্তনু

আগরতলা, ১০ জুন,: ত্রিপুরা সরকার প্রশাসনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রদবদল করে প্রবীণ আইএএস আধিকারিক শান্তনুকে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top