News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মাতাবাড়িতে পুজো দিলেন উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণাণ
Image

মাতাবাড়িতে পুজো দিলেন উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণাণ

আগরতলা, ৮ মার্চ: ভারতের উপররাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণাণ আজ সকালে রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ তীর্থস্থান মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজার্চনা করেছেন। দুই দিনের রাজ্য সফরে এসে তিনি উদয়পুরের মাতাবাড়িতে উপস্থিত হয়ে দেবী ত্রিপুরাসুন্দরীর দর্শন ও বিশেষ পূজা করেন।

মন্দিরে পৌঁছালে উপরাষ্ট্রপতিকে উষ্ণ অভ্যর্থনা জানান রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায়। এদিন উপ রাষ্ট্রপতির সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু-সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।

পুজো অর্চনার সময় মন্দির কর্তৃপক্ষ ও পুরোহিতরা বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে বিশেষ পূজার আয়োজন করেন। পুজো শেষে উপরাষ্ট্রপতি মন্দির প্রাঙ্গণে কিছু সময় অতিবাহিত করেন এবং রাজ্যের শান্তি, সমৃদ্ধি ও সর্বাঙ্গীণ উন্নতি কামনা করেন। উপরাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে মাতাবাড়ি মন্দির ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয় যাতে সফর নির্বিঘ্নে সম্পন্ন হয়।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মোহনপুরে বিশেষ পূজার্চনায় মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২ বছরের জনকল্যাণমুখী ও উন্নয়নমূলক কার্যকাল উপলক্ষে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী হিসেবে ৪৩৯৯ দিন পূর্ণ করায় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে আন্তরিক শুভেচ্ছা…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

টিটিএএডিসি-র নতুন সিইও হিসেবে নিয়োগ পেলেন আইএএস আধিকারিক শান্তনু

আগরতলা, ১০ জুন,: ত্রিপুরা সরকার প্রশাসনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রদবদল করে প্রবীণ আইএএস আধিকারিক শান্তনুকে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top