News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্য সফরে এলেন উপ-রাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণাণ
Image

রাজ্য সফরে এলেন উপ-রাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণাণ

আগরতলা, ৭ মার্চ: দুই দিনের সফরে ত্রিপুরায় পৌঁছালেন উপ-রাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণণ। আজ তাঁকে মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে স্বাগত জানান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

প্রসঙ্গত, আগামীকাল সকালে আগরতলায় অবস্থিত অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়ালে গিয়ে বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন উপ-রাষ্ট্রপতি। এরপর তিনি মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে। এরপর তিনি ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ১৪তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ডিগ্রি প্রদান সহ বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

এছাড়াও সফরসূচি অনুযায়ী হাঁপানিয়ায় অবস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ‘লাখপতি দিদি’ প্রকল্পের সঙ্গে যুক্ত মহিলাদের সঙ্গে মতবিনিময় করবেন উপ-রাষ্ট্রপতি। তাঁর এই সফরকে কেন্দ্র করে রাজ্যজুড়ে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Releated Posts

Update: পরীক্ষা অনিয়মের বিতর্কে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ‘গত ১০ দিনের ঘটনায় মর্মাহত’: ধর্মেন্দ্র

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার তাঁর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন। পদত্যাগপত্রে তিনি…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নেতাজির নামেই হাসপাতাল, কলেজের সরকারি নাম আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: হোমিওপ্যাথিক মেডিক্যাল প্রতিষ্ঠানের সরকারি নাম হবে আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top