News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পাখির চোখ এডিসি নির্বাচন, বিজেপি কার্যালয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক
Image

পাখির চোখ এডিসি নির্বাচন, বিজেপি কার্যালয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক

আগরতলা, ৭ মার্চ : আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করেছে শাসক দল ভারতীয় জনতা পার্টি। পাহাড়ে দলের জয় নিশ্চিত করতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ধারাবাহিকভাবে সাংগঠনিক বৈঠক ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে দল।
এই প্রেক্ষাপটে আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে জনজাতি নেতৃত্ব, বিধায়ক ও মন্ত্রীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছে।

ওই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক( ডা.) মানিক সাহা, বিজেপির প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, জনজাতি মোর্চার সভাপতি পরিমল দেববর্মা, বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ জনজাতি মোর্চার বিভিন্ন পদাধিকারী ও দলীয় নেতৃত্ব।

এই দিনের বৈঠক সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, সামনে এডিসি নির্বাচন। এই নির্বাচনে দল কি ভাবে কাজ করবে তার জন্য জনজাতি মোর্চার নেতৃত্বদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়। বিশেষ করে নির্বাচনী প্রস্তুতি, সংগঠন সম্প্রসারণ, বুথভিত্তিক কার্যক্রম জোরদার করা এবং জনজাতি অধ্যুষিত এলাকায় দলের বার্তা পৌঁছে দেওয়ার বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে মুখ্যমন্ত্রী কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং তৃণমূল স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, এডিসি নির্বাচনে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যাতে পাহাড়ের মানুষের সমর্থন নিয়ে বিজেপি ভালো ফল করতে পারে।

রাজনৈতিক মহলের মতে, এডিসি নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রাজ্যের রাজনীতিতে উত্তাপ বাড়তে শুরু করেছে। আর সেই নির্বাচনে ভালো ফল করতে এখন থেকেই সংগঠনকে সক্রিয় করে তুলতে উদ্যোগী হয়েছে রাজ্য বিজেপি।

Releated Posts

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মোহনপুরে বিশেষ পূজার্চনায় মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২ বছরের জনকল্যাণমুখী ও উন্নয়নমূলক কার্যকাল উপলক্ষে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী হিসেবে ৪৩৯৯ দিন পূর্ণ করায় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে আন্তরিক শুভেচ্ছা…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top