News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রজ্ঞাভবনে বাঁশ শিল্প বিষয়ক উচ্চপর্যায়ের কর্মশালা, উদ্বোধন করলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা
Image

প্রজ্ঞাভবনে বাঁশ শিল্প বিষয়ক উচ্চপর্যায়ের কর্মশালা, উদ্বোধন করলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা

আগরতলা, ৬ মার্চ: আগরতলার প্রজ্ঞা ভবনে বনদপ্তর ও ত্রিপুরা ডেঙ্গু মিশনের সহযোগিতায় এক উচ্চপর্যায়ের বাঁশ শিল্প পরামর্শমূলক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, এই উদ্যোগ ত্রিপুরার বাঁশভিত্তিক শিল্পকে বাজারমুখী ও জলবায়ু সংবেদনশীল মূল্য শৃঙ্খলে রূপান্তর করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ। এর মাধ্যমে রাজ্যের বাঁশ শিল্পকে আরও শক্তিশালী ও আধুনিক করে তোলার সুযোগ তৈরি হবে বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী আরও বলেন, ত্রিপুরায় বাঁশ পর্যটন শিল্পের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে বাঁশ দিয়ে নির্মিত বিভিন্ন রিসোর্ট ও পর্যটন অবকাঠামো পর্যটকদের কাছে আলাদা আকর্ষণ সৃষ্টি করছে। তাই রাজ্যে বাঁশ চাষের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি জানান, রাজ্যের মধ্যেই পর্যাপ্ত পরিমাণে বাঁশ উৎপাদন বাড়াতে সরকার উদ্যোগ নিয়েছে, যাতে বাঁশ শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সহজেই রাজ্যের ভেতরেই পাওয়া যায় এবং এর ফলে স্থানীয় শিল্প ও কর্মসংস্থানেরও প্রসার ঘটবে।

কর্মশালায় বনদপ্তরের আধিকারিক, শিল্প বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এখানে বাঁশ শিল্পের সম্ভাবনা, বাজার সম্প্রসারণ এবং টেকসই উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top