News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তেলিয়ামুড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে দুর্যোগ মোকাবিলা দলের ভূমিকা
Image

তেলিয়ামুড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে দুর্যোগ মোকাবিলা দলের ভূমিকা

আগরতলা, ৬ মার্চ: বৃহস্পতিবার গভীররাতে তেলিয়ামুড়া ফল বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রাত প্রায় বারোটার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা পার্শ্ববর্তী একাধিক দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হন বহু ব্যবসায়ী। ঘটনায় এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।

স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আগুন লাগার খবর পাওয়ার পর প্রশাসনের বিভিন্ন দপ্তরের লোকজন ঘটনাস্থলে পৌঁছালেও মহকুমা শাসকের অধীনস্থ দুর্যোগ মোকাবিলা দলের সদস্যদের তেমন কোনো কার্যকরী ভূমিকা চোখে পড়েনি। অভিযোগ উঠেছে, কেউ কেউ ঘটনাস্থলে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করলেও আগুন নেভানো বা ক্ষতিগ্রস্তদের সহায়তায় সক্রিয়ভাবে এগিয়ে আসতে দেখা যায়নি। বরং কিছু সদস্যকে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে বা ছবি তুলতে ব্যস্ত থাকতে দেখা গেছে বলে অভিযোগ স্থানীয়দের।

উল্লেখ্য, ২০২৫ সালে চাকমাঘাট এলাকায় সংঘটিত ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গাড়ির ভিতরে দীর্ঘক্ষণ চাপা পড়ে কাতরাতে কাতরাতে মৃত্যু হয়েছিল চালক মিহির লাল দেবনাথের। সেই সময়েও মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবিলা দলের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছিল। দীর্ঘ সময় ধরে আটকে পড়া আহত ব্যক্তিকে উদ্ধারে কার্যকরী উদ্যোগের অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন স্থানীয় মানুষ।

এবার তেলিয়ামুড়া বাজারের অগ্নিকাণ্ডের ঘটনাতেও একই ধরনের অভিযোগ সামনে আসায় প্রশাসনের দুর্যোগ মোকাবিলা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন ও প্রশাসনের তরফে প্রয়োজনীয় সহযোগিতা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। এদিকে দমকল বাহিনীর প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top