News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মন্ত্রী রতনলাল নাথের সঙ্গে সাক্ষাৎ করলেন আগরতলাস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনার
Image

মন্ত্রী রতনলাল নাথের সঙ্গে সাক্ষাৎ করলেন আগরতলাস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনার

আগরতলা, ৫ মার্চ: আজ দপ্তরে মন্ত্রী রতনলাল নাথের সঙ্গে সাক্ষাৎ করলেন আগরতলাস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনার হাসান আল্ বাশার আবুল উলায়ী। ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন তাঁরা।

এদিন সামাজিক মাধ্যমে মন্ত্রী রতনলাল নাথ বলেন, সাক্ষাৎকারে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, সীমান্তবর্তী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার প্রসারসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। আন্তরিকতা, পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যের পরিবেশে এই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানা গেছে।

তিনি আরও লেখেন, আলোচনায় সীমান্তের দুই প্রান্তে বসবাসকারী মানুষের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top