News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চলতি বছরেই শেষ হতে পারে কৈলাসহরের ২০০ আসন বিশিষ্ট যুব আবাস
Image

চলতি বছরেই শেষ হতে পারে কৈলাসহরের ২০০ আসন বিশিষ্ট যুব আবাস

কৈলাসহর, ৫ মার্চ: ঊনকোটি জেলার কৈলাসহর পুর পরিষদের ১৪ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর এলাকায় নির্মীয়মান ২০০ আসন বিশিষ্ট যুব আবাসের কাজ চলতি বছরের অক্টোবর বা নভেম্বর মাসের মধ্যেই শেষ হতে পারে বলে জানালেন মন্ত্রী টিংকু রায়।

বৃহস্পতিবার সকালে নির্মাণাধীন প্রকল্পটি পরিদর্শনে এসে তিনি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই যুব আবাসে আধুনিক আবাসন সুবিধার পাশাপাশি একটি কনফারেন্স হলও থাকবে। মন্ত্রী জানান, রাজ্য ও আন্তঃরাজ্য স্তরের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার সময় খেলোয়াড়দের থাকার ক্ষেত্রে দীর্ঘদিনের যে সমস্যা ছিল, এই প্রকল্প চালু হলে তার সমাধান হবে।

তিনি আরও জানান, যুব আবাসের পাশেই ১০০ আসন বিশিষ্ট একটি ওয়ার্কিং ওমেন হোস্টেলও নির্মাণ করা হচ্ছে। দুটি প্রকল্পই নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার লক্ষ্যে কাজ এগিয়ে চলছে বলে জানান তিনি।

মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, নির্মাণকাজ সম্পূর্ণ হলে কৈলাসহরে ক্রীড়া ও যুব কার্যক্রম আরও গতি পাবে এবং বাইরের জেলা ও রাজ্য থেকে আসা খেলোয়াড় ও অংশগ্রহণকারীদের জন্য এটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো হিসেবে কাজ করবে।

Releated Posts

শিক্ষা ও জাতীয় চেতনার মিলনক্ষেত্র, ফকিরমুড়ায় মা সৌন্দর্য চিন্ময়ী মন্দিরের শুভ উদ্বোধন মোহন ভাগবত হাত ধরে

আগরতলা, ২১ এপ্রিল: আধ্যাত্মিকতা ও সেবার এক অনন্য সমন্বয়ে পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার অন্তর্গত ফকিরমুড়া গ্রাম এক…

ByByReshmi Debnath Apr 21, 2026

বিলোনিয়ায় মুহুরী নদীর বাঁধ পরিদর্শনে পূর্ত সচিব, বর্ষার আগেই কাজ শেষের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২১ এপ্রিল:বিলোনিয়া মহকুমার মুহুরী নদীর বাঁধের কাজ সরেজমিনে পরিদর্শন করলেন রাজ্যের পূর্ত দপ্তরের সচিব কিরণ…

ByByTaniya Chakraborty Apr 21, 2026

কোনোভাবেই হিংসাত্মক ঘটনা বরদাস্ত করা হবে না, অতীতের সংস্কৃতি বন্ধ করা অত্যন্ত জরুরি : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ এপ্রিল: অতীতেও বিভিন্ন সরকারের আমলে নির্বাচনোত্তর হিংসার ঘটনা ঘটেছে। কিন্তু এ ধরনের সংস্কৃতি বন্ধ করা অত্যন্ত…

ByByTaniya Chakraborty Apr 21, 2026

মনুবনকুলে বিজেপি অফিসে অগ্নিসংযোগের অভিযোগ, উত্তেজনা এলাকায়

মনুবনকুলে বিজেপি অফিসে অগ্নিসংযোগের অভিযোগ, উত্তেজনা এলাকায় আগরতলা, ২১ এপ্রিল: সোমবার গভীর রাতে মনুবনকুলের নূতনবাজার এলাকায় অবস্থিত বিজেপির…

ByByReshmi Debnath Apr 21, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top