News Flash

  • Home
  • বিদেশ
  • এআই-তৈরি যুদ্ধের ভিডিওতে প্রকাশ না থাকলে ৯০ দিনের জন্য রেভিনিউ শেয়ারিং স্থগিত করবে এক্স
Image

এআই-তৈরি যুদ্ধের ভিডিওতে প্রকাশ না থাকলে ৯০ দিনের জন্য রেভিনিউ শেয়ারিং স্থগিত করবে এক্স

নয়াদিল্লি, ৪ মার্চ (আইএএনএস): এআই-তৈরি সশস্ত্র সংঘাতের ভিডিও প্রকাশের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার উল্লেখ না করলে সংশ্লিষ্ট নির্মাতাদের ৯০ দিনের জন্য রেভিনিউ-শেয়ারিং প্রোগ্রাম থেকে স্থগিত করা হবে বলে সতর্ক করল ইলন মাস্ক নেতৃত্বাধীন সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম এক্স।

প্ল্যাটফর্মটির প্রোডাক্ট প্রধান নিকিতা বিয়ার জানান, যুদ্ধকালীন সময়ে ভুয়ো বা বিভ্রান্তিকর তথ্য রোধ এবং টাইমলাইনে কনটেন্টের সত্যতা বজায় রাখতেই এই পদক্ষেপ। প্রথমবার ৯০ দিনের জন্য স্থগিত করার পর আবার নিয়মভঙ্গ করলে সংশ্লিষ্ট ব্যবহারকারীকে স্থায়ীভাবে রেভিনিউ-শেয়ারিং কর্মসূচি থেকে বাদ দেওয়া হবে।

বিয়ার এক্স-এ লেখেন, “আজ আমরা ক্রিয়েটর রেভিনিউ শেয়ারিং নীতিতে পরিবর্তন আনছি, যাতে টাইমলাইনে কনটেন্টের স্বতঃস্ফূর্ততা বজায় থাকে এবং প্রোগ্রামের অপব্যবহার রোধ করা যায়। বর্তমান এআই প্রযুক্তির মাধ্যমে খুব সহজেই বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি করা সম্ভব।”

তিনি আরও জানান, কোনও পোস্টে ‘কমিউনিটি নোট’ যুক্ত হলে বা জেনারেটিভ এআই টুলের মেটাডেটা বা অন্যান্য সংকেত পাওয়া গেলে তা প্ল্যাটফর্মের নজরে আসবে।

সম্প্রতি এক্স প্ল্যাটফর্মে এআই দিয়ে তৈরি লেবেল চালু করা হয়েছে, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি কনটেন্ট স্পষ্টভাবে চিহ্নিত করা যায়। মার্কিন যুক্তরাষ্ট্র-ইজরায়েলের সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হওয়ার পর প্ল্যাটফর্মে ট্রাফিক সর্বকালের রেকর্ড ছুঁয়েছে বলেও সম্প্রতি জানিয়েছিলেন ইলন মাস্ক ও বিয়ার।

এর আগে বিয়ার সতর্ক করেছিলেন যে, এআই-ভিত্তিক এজেন্ট প্ল্যাটফর্মের উত্থানের ফলে ই-মেল, আইমেসেজ ও ফোন কল ব্যবস্থায় স্প্যামের স্রোত বেড়েছে। পরে সংস্থা স্প্যাম ও স্বয়ংক্রিয় কার্যকলাপ শনাক্তকরণ ব্যবস্থা চালু করে।

এদিকে মার্কিন উদ্যোক্তা এলন মাস্ক-এর সম্পদের পরিমাণ ৮০০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। স্পেসএক্স তাঁর কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা এক্সএআই অধিগ্রহণ করার পর তাঁর মোট সম্পদ প্রায় ৮৫২ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানা গিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই একত্রীকরণের ফলে সংস্থার সম্মিলিত মূল্য দাঁড়িয়েছে প্রায় ১.২৫ ট্রিলিয়ন ডলার, যা মাস্কের সম্পদে প্রায় ৮৪ বিলিয়ন ডলার যোগ করেছে।

Releated Posts

সোফিয়ার জাতীয় ইতিহাস জাদুঘর পরিদর্শন করলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর

সোফিয়া, ১০ জুন (আইএএনএস): বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর বুধবার বুলগেরিয়ার রাজধানী Sofia-তে অবস্থিত জাতীয় ঐতিহাসিক জাদুঘর পরিদর্শন করেন। জাদুঘর…

ByByNews Desk Jun 10, 2026

পাক অধিকৃত কাশ্মীরে সেনার এমআই-১৭ হেলিকপ্টার ভেঙে পড়ল, নিহত সকল আরোহী

ইসলামাবাদ, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) মুজাফফরাবাদ শহরের কাছে পাকিস্তান সেনাবাহিনীর বিমান শাখার একটি এমআই-১৭ হেলিকপ্টার…

ByByNews Desk Jun 10, 2026

আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় নিহত ১৩ বেসামরিক, মৃতদের মধ্যে ১১ শিশু

কাবুল, ১০ জুন (আইএএনএস): আফগানিস্তানের কুনার, খোস্ত এবং পাকতিকা প্রদেশে পাকিস্তানি সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ১৩ জন বেসামরিক…

ByByNews Desk Jun 10, 2026

তদন্তে আর্থিক অনিয়মের প্রমাণ মেলেনি, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পদে ফিরছেন সুধান গুরুং

কাঠমান্ডু, ৯ জুন: আর্থিক লেনদেন সংক্রান্ত বিতর্কের জেরে গত ২২ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া সুধান গুরুং…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top