News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এনসিসি ক্যাডেটদের সংবর্ধনা দিলেন রাজ্যপাল
Image

এনসিসি ক্যাডেটদের সংবর্ধনা দিলেন রাজ্যপাল

আগরতলা, ৩ মার্চ: রাজ্যের এনসিসি ক্যাডেটদের সংহতির দূত হিসেবে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন রাজাপাল ইন্দ্রসেনা রেডি নান্নু। স্বাস্থ্য সচেতনতা এবং পরিচ্ছন্নতার বিষয়ে গ্রামবাসীদের সচেতন করার জন্যও রাজ্যপাল এনসিসি ক্যাডেটদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সন্ধ্যায় লোক ভবনে ২০২৫-২৬ এ প্রজাতন্ত্র দিবস শিবির এবং খাল সেনা শিবিরে অংশ নেওয়া রাজ্যের এনসিসি ক্যাডেটদের সংবর্ধনা অনুষ্ঠানে রাজ্যপাল এই আহ্বান জানান। রাজ্যপাল আজ এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের সংবর্ধিত করেন।

রাজ্যপাল বলেন, এনসিসি একটি বিরাট মঞ্চ। এই মঞ্চে তারা কি নির্মাণ করবেন তা ক্যাডেটদের উপরই নির্ভর করে। এনসিসি তার ক্যাডেটদের সফল এবং অর্থবহ জীবন নির্মাণের প্রশিক্ষণ দেয়। এর উদ্দেশ্য হল ঐকা এবং নিয়মানুবর্তিতা। তিনি বলেন, বর্তমান পৃথিবী আগের তুলনায় অনেক দ্রুত পরিবর্তনশীল। আধুনিক ডিজিট্যাল টেকনোলজি, ব্লক চেইন, মেশিন লার্নিং, কৃত্তিম বুদ্ধিমত্তা প্রভৃতি সম্পর্কে আরও বেশি আগ্রহী হতে রাজ্যপাল ক্যাডেটদের পরামর্শ দেন। ত্রিপুরার সমৃদ্ধ সংস্কৃতি দেশের সর্বত্র ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিতেও রাজ্যপাল তাদের পরামর্শ দেন। এই অনুষ্ঠানে রাজ্যপালকে সংবর্ধনা জানান এনসিসি’র ১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট কর্ণেল এম রাজশেখর। রাজ্যপালের এডিসি পি পি পটবর্ধনকেও সংবর্ধনা জানানো হয়। রাজ্যপালের সচিব ইউ কে চাকমা এবং এনসিসি’র আধিকারিকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। লোক ভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top