News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তার নিম্নমানের কাজের অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসী
Image

রাস্তার নিম্নমানের কাজের অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসী

চড়িলাম, ৩ মার্চ: রাস্তার কাজের নিম্নমান নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ চড়িলাম ব্লকের আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের খামার বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় ৪০ বছর পর এলাকাবাসীর দাবির ভিত্তিতে ১৪ নম্বরি রাস্তার কাজ শুরু হয়েছে। বিশ্রামগঞ্জ পূর্ত দপ্তরের উদ্যোগে রাস্তায় পিচ ঢালাইয়ের কাজ চলছে। কিন্তু কাজের মান অত্যন্ত নিম্নমানের বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার কাজ চলাকালীন গ্রামবাসীরা বিশ্রামগঞ্জ পূর্ত দপ্তরের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ননীগোপাল শুক্ল দাসের কাছে সরাসরি অভিযোগ জানান এবং নিম্নমানের কাজ বন্ধ করার দাবি তোলেন। এলাকাবাসীর অভিযোগ, সঠিক নিয়ম মেনে কাজ না করে দায়সারা ভাবে রাস্তা নির্মাণ করা হচ্ছে।

এলাকাবাসীর দাবি, তাদের চাপে পড়ে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট জানান যে, নাকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই এইভাবে কাজ করা হচ্ছে। যদিও এই বক্তব্যের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।
গ্রামবাসীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাস্তার কাজ নির্ধারিত মান অনুযায়ী না হলে তারা কাজ চলতে দেবেন না। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। এখন দেখার, প্রশাসন এই অভিযোগের প্রেক্ষিতে কী পদক্ষেপ গ্রহণ করে।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top