News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও রাজ্যে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর কোনও সঙ্কট নেই: সুশান্ত চৌধুরী
Image

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও রাজ্যে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর কোনও সঙ্কট নেই: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ মার্চ: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকলেও ত্রিপুরায় পেট্রোল, ডিজেল ও এলপিজি গ্যাসের কোনও সঙ্কট নেই। তাই সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই আশ্বস্ত করলেন খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী।

মন্ত্রী জানান, বর্তমানে রাজ্যে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস মজুত রয়েছে। তাই সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেন, আজ সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সেই বৈঠক আধিকারিক ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের প্রয়োজনীয় নির্দেশ ও পরামর্শ দেওয়া হয় যে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাতে অযৌক্তিকভাবে বৃদ্ধি না পায় এবং কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে কেউ যেন কালোবাজারি করতে না পারে। সে বিষয়ে আগাম প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হয়। গুজবে কান দিয়ে পেট্রোল পাম্পে ভিড় করে পরিস্থিতি অস্বাভাবিক করার কোনও প্রয়োজন নেই।

একইসঙ্গে তিনি জানান, নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীও রাজ্যে পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে। বাজার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং কৃত্রিম সঙ্কটের কোনও কারণ নেই। মন্ত্রী আরও বলেন, সারা রাজ্যে পেট্রোল-ডিজেল, এলপিজি সিলিন্ডার ও অন্যান্য পেট্রোপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে দপ্তর সর্বদা নজরদারি চালাচ্ছে। অত্যাবশ্যকীয় সামগ্রীর কালোবাজারি রোধে প্রশাসন কঠোর পদক্ষেপ নিচ্ছে।

Releated Posts

ত্রিপুরায় সিএএ-র আওতায় ২০টির বেশি আবেদন, দুইজন পেলেন ভারতীয় নাগরিকত্ব

আগরতলা, ১২ জুন: নাগরিকত্ব (সংশোধনী) আইন বা সিএএ-এর আওতায় ত্রিপুরায় এ পর্যন্ত ২০ থেকে ২৫টি আবেদন জমা পড়েছে।…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে চাকরি দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: রতন লাল নাথ

আগরতলা, ১২ জুন: রাজনৈতিক হিংসায় নিহত ব্যক্তিদের পরিবারের যোগ্য সদস্যদের সরকারি চাকরি প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

সরকারি আশ্বাসে প্রত্যাহার অবরোধ, স্বাভাবিক হল সড়ক ও রেলপথ

আগরতলা, ১২ জুন: ত্রিপুরায় ত্রিপাক্ষিক শান্তি চুক্তির দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে ডাকা সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 12, 2026

(Update) ৭২ ঘণ্টার সড়ক-রেল অবরোধে বিপর্যস্ত জনজীবন, শান্তিচুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে আন্দোলনে আত্মসমর্পণকারী জঙ্গিরা

আগরতলা, ১২ জুন: ২০২৪ সালের শান্তিচুক্তির আওতায় দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী এনএলএফটি ও এটিটিএফ -এর প্রাক্তন…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top