News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অটোর ইঞ্জিনে লুকানো ৪৩ কেজি গাঁজা উদ্ধার, আটক চালক
Image

অটোর ইঞ্জিনে লুকানো ৪৩ কেজি গাঁজা উদ্ধার, আটক চালক

আগরতলা, ৩ মার্চ: রাস্তারমাথা-কমলাসাগর সড়কে যাত্রীবাহী অটোর ইঞ্জিনের ভেতর থেকে প্রায় ৪৩ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে মধুপুর থানার পুলিশ। ওই অভিযানে অটো চালককে আটক করা হয়েছে।

জানা গেছে, মধুপুর থানার পুলিশ ও গোয়েন্দা বিভাগের আধিকারিকরা যৌথভাবে মধুপুর পশ্চিম বাজারের স্টিলের ব্রিজ সংলগ্ন এলাকায় ওত পেতে ছিলেন। এসময় রাস্তারমাথা হরিশনগর এলাকার অটোচালক উত্তম দেব দ্রুতবেগে রাস্তারমাথা দিক থেকে কোনাবনের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সন্দেহজনক আচরণ লক্ষ্য করে পুলিশ অটোটি আটক করে তল্লাশি চালায়। তল্লাশির সময় গাড়ির পেছনের ইঞ্জিনের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা প্রায় ৪৩ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ অভিযুক্ত চালককে আটক করেছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রস্তুতি চলছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top