News Flash

  • Home
  • প্রধান খবর
  • নির্বাচনী কৌশল ও জোট সমন্বয় নিয়ে আলোচনা: অমিত শাহের সঙ্গে বৈঠকের পর পলানিস্বামী
Image

নির্বাচনী কৌশল ও জোট সমন্বয় নিয়ে আলোচনা: অমিত শাহের সঙ্গে বৈঠকের পর পলানিস্বামী

চেন্নাই, ৩ মার্চ (আইএএনএস): তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কৌশল ও জোট সমন্বয় নিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর সঙ্গে বৈঠক হয়েছে বলে জানিয়েছেন এআইএডিএমকে-র সাধারণ সম্পাদক এডাপ্পাডি কে. পালানিস্বামী (ইপিএস)।

কয়েক মাসের মধ্যেই তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। এরই মধ্যে রাজ্যের রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। শাসক দ্রাবিড় মুন্নেত্র কাজগম (ডিএমকে) ইতিমধ্যে শরিকদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু করেছে। অন্যদিকে, অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্র কাজগম (এআইএডিএমকে) শীঘ্রই তাদের এনডিএ শরিকদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করবে বলে রাজনৈতিক মহলে জল্পনা।

এই প্রেক্ষাপটে সোমবার দিল্লি সফরে গিয়ে প্রায় দু’ঘণ্টা অমিত শাহের সঙ্গে বৈঠক করেন পলানিস্বামী। বৈঠক ঘিরে সম্ভাব্য রাজনৈতিক পুনর্বিন্যাসের জল্পনা ছড়ালেও মঙ্গলবার সকালে দিল্লি বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তা উড়িয়ে দেন।

পলানিস্বামী বলেন, “তামিলনাড়ু নির্বাচনে একসঙ্গে কাজ করার বিষয়েই অমিত শাহের সঙ্গে আলোচনা হয়েছে। কীভাবে কার্যকরভাবে প্রচার চালানো যায় এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা যায়, সে বিষয়েই আমাদের কথা হয়েছে।”

ভি.কে. শশিকলা নতুন একটি দল গঠন করেছেন বলে যে জল্পনা ছড়িয়েছে এবং তার সঙ্গে জোটের সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠেছে, তা সরাসরি খারিজ করেন ইপিএস। তিনি স্পষ্টভাবে বলেন, “শশিকলার নতুন দলের সঙ্গে জোট গঠনের বিষয়ে কোনও আলোচনা হয়নি।”

প্রাক্তন মুখ্যমন্ত্রী পলানিস্বামী এআইএডিএমকে-র জোটকে “সৌহার্দ্যপূর্ণ ও উদ্যমী” বলে বর্ণনা করে জানান, ২০২৬ সালের নির্বাচনে তারা শাসক ডিএমকে-কে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেবে বলে তিনি আশাবাদী।

তিনি আরও জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা মূলত নির্বাচন পরিচালনা, প্রচার সমন্বয় এবং কৌশলগত পরিকল্পনাকে কেন্দ্র করেই হয়েছে।

এদিকে ডিএমকে-কংগ্রেস জোটকেও কটাক্ষ করেন পলানিস্বামী। তিনি বলেন, “ডিএমকে-কংগ্রেস জোটে বিভ্রান্তি রয়েছে। কংগ্রেস ওই জোটে থাকবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা আছে।”

তামিলনাড়ুতে যখন হাইভোল্টেজ নির্বাচনী লড়াই ঘনিয়ে আসছে, তখন পলানিস্বামী ও অমিত শাহের এই বৈঠককে বিরোধী শিবিরকে আরও সুসংহত করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।
______

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top