News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যথাযোগ্য মর্যাদায় ধনঞ্জয় ত্রিপুরার শহীদান দিবসে শ্রদ্ধাঞ্জলি
Image

যথাযোগ্য মর্যাদায় ধনঞ্জয় ত্রিপুরার শহীদান দিবসে শ্রদ্ধাঞ্জলি

আগরতলা, ৩ মার্চ: ককবরক ভাষা আন্দোলনের কমরেড ধনঞ্জয় ত্রিপুরার ৫২তম শহীদান দিবস পালন করা হয়েছে। এদিন আগরতলা সিপিএম রাজ্য কার্যালয়ে সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী চৌধুরী বলেন, ককবরক ভাষাকে রাজ্য ভাষার মর্যাদা দেওয়ার দাবি সহ চার দফা দাবিতে মিছিল করায় ১৯৭৫ সালের ৩ মার্চ জোলাইবাড়িতে পুলিশ গুলি চালিয়ে হত্যা করে ধনঞ্জয় ত্রিপুরাকে। ১৯৭৮ সালে বামফ্রন্ট সরকার এসে ১৯৭৯-সালের ১৯ জানুয়ারি ককবরক ভাষাকে রাজ্য ভাষার মর্যাদা দেয় । তারপর পর থেকে আজকের দিনে গণ মুক্তি পরিষদ এবং সিপিএমের তরফ থেকে শহীদ ধনঞ্জয় ত্রিপুরার শহীদান দিবস পালন করা হয়ে থাকে। প্রতিবছরের মতো এবছরও শহীদ ধনঞ্জয় পার্কে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, গত ৫০ বছর আগে ককবরক ভাষাকে রাজ্য ভাষার মর্যাদা দেওয়ার দাবি সহ চার দফা দাবিতে কংগ্রেসের আমলে পুলিশের গুলিতে নিহত হয়েছিল ধনঞ্জয় ত্রিপুরা। তাছাড়া, ওই আন্দোলন জাতি জনজাতিরাও আহত হয়েছিল।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top