News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তায় ফেলে  পঞ্চায়েত সদস্য জসীম আহম্মেদকে মারধরের অভিযোগ
Image

রাস্তায় ফেলে  পঞ্চায়েত সদস্য জসীম আহম্মেদকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২ মার্চ: বিশালগড় রঘুনাথপুর রাজপথের দাসপাড়ায় চাঞ্চল্যকর হামলার ঘটনায় গুরুতর আহত হলেন বিজেপির স্থানীয় নেতা ও পঞ্চায়েত সদস্য জসীম আহম্মেদ। অভিযোগ পূর্বপরিকল্পিতভাবে একদল দুষ্কৃতী তাঁর উপর আক্রমণ চালায়। হামলায় তাঁর একটি পা ভেঙে যায় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর ঘটনার সময় জসীম আহম্মেদের সঙ্গে রফিক নামে আরও এক ব্যক্তি ছিলেন।

অভিযোগ নোয়াপাড়া এলাকার কিছু ব্যক্তির সঙ্গে তাদের বাগবিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং হামলার ঘটনা ঘটে বলে দাবি গুরুতর আহত অবস্থায় জসীম আহম্মেদকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোরশাস্তির দাবিজানিয়েছেন পুলিশ জানিয়েছে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে রাজনৈতিক বিরোধ নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে এই হামলা তা তদন্তের পরই স্পষ্ট হবে। এলাকায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে  দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026

ঊনকোটিতে জেলা কার্যকর্তা সম্মেলনে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়, সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর জোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: বিজেপির ঊনকোটি জেলা কার্যকর্তা সম্মেলনে যোগ দিয়ে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top