News Flash

Image

আমবাসায় খুনের মামলায় আজীবন কারাদণ্ড

আগরতলা, ২ মার্চ: ধলাই জেলার আমবাসা আদালতে খুনের মামলায় এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। ০২ মার্চ ২০২৬ তারিখে আমবাসার অতিরিক্ত জেলা ও সেশনস বিচারক রায় ঘোষণা করেন।

দোষী সাব্যস্ত ব্যক্তির নাম নীলা ত্রিপুরা (৪৩), পিতা প্রয়াত প্রমানন্দ বৈষ্ণব। তিনি রাইশ্যাবাড়ি থানাধীন প্রসন্ন রোয়াজা পাড়া, বাওয়ালখালি এলাকার বাসিন্দা। আদালত তাকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি তাকে ১০,০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত নির্দেশ দিয়েছেন। এই রায়টি এসটি(টি-১) ১৭/২০২৪ মামলার প্রেক্ষিতে এবং রাইশ্যাবাড়ি থানার মামলা নং ১০/২০১৩ (তারিখ: ০৮-০৭-২০১৩) অনুযায়ী দেওয়া হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ০৫ জুলাই ২০১৩  বিকেল প্রায় ৫টা নাগাদ অভিযুক্ত নীলা ত্রিপুরা ও নবীন কুমার ত্রিপুরার মধ্যে বাকবিতণ্ডা হয়। ওই সময় অভিযুক্ত কাঠের টুকরো দিয়ে নবীন কুমার ত্রিপুরার উপর হামলা চালান, ফলে তিনি গুরুতরভাবে আহত হন। পরে ০৮ জুলাই ২০১৩ তারিখে গন্ডাছড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নবীন কুমার ত্রিপুরার মৃত্যু হয়।

ঘটনার পর রাইশ্যাবাড়ি থানার তৎকালীন সাব-ইন্সপেক্টর জুটন জামাতিয়া তদন্ত সম্পন্ন করে ৩০ নভেম্বর ২০১৩ তারিখে অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে উপরোক্ত সাজা ঘোষণা করেন।

Releated Posts

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026

ঊনকোটিতে জেলা কার্যকর্তা সম্মেলনে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়, সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর জোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: বিজেপির ঊনকোটি জেলা কার্যকর্তা সম্মেলনে যোগ দিয়ে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top