News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চড়িলাম বাজারে প্রকাশ্যে অস্ত্রের ঝলকানি, ফেন্সিডিল বোঝাই গাড়ি লুট  আহত একাধিক
Image

চড়িলাম বাজারে প্রকাশ্যে অস্ত্রের ঝলকানি, ফেন্সিডিল বোঝাই গাড়ি লুট  আহত একাধিক

বিশালগড়, 2 মার্চ: বিশালগড় বাইপাস থেকে চড়িলাম বাজার পর্যন্ত রীতিমতো ধাওয়া পাল্টা ধাওয়ার পর দিনের আলোয় ফেন্সিডিল বোঝাই একটি গাড়ি লুটের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা যায়, টিআর০১- ডি – ৩৮৪৪  নম্বরের একটি যাত্রীবাহী ম্যাক্স গাড়িতে সোনামুড়ার রশিদের প্রায় ১৫ লক্ষ টাকার ফেন্সিডিল নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযোগ, বিশালগড়ের ভুট্টু গ্যাং বাইপাস এলাকায় রাস্তার মাঝে দুটি গাড়ি দাঁড় করিয়ে সেটিকে আটকানোর চেষ্টা করে তবে ফেন্সিডিল বোঝাই গাড়িটি একাধিক গাড়িকে ধাক্কা মেরে দ্রুত পালানোর চেষ্টা করলে অভিযুক্তরা পেছন থেকে ধাওয়া করে। পরে চড়িলাম বাজারে গাড়িটি আটক করে প্রায় সম্পূর্ণ মালামাল লুট করে নেওয়া হয় বলে অভিযোগ। এসময় গাড়ির চালককে ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করা হয়।

ছিনতাইকারীদের হাতে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র দেখে ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে বাজারজুড়ে উত্তেজনা সৃষ্টি হয় এবং অনেকেই প্রাণ বাঁচাতে ছুটোছুটি শুরু করেন খবর পেয়ে সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজিব সূত্রধর সহ বিশালগড় থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। পালানোর সময় স্থানীয় বাসিন্দারা এক অভিযুক্তকে ধরে ফেলে। ধৃতের নাম সুমিত সাহা বাড়ি বিশালগড় জাঙ্গালিয়া বলে জানা গেছে। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায় এবং ঘটনায় ব্যবহৃত গাড়িটিও উদ্ধার করে।

অন্যদিকে  বিশালগড় বাইপাস এলাকায় ধাওয়ার সময় ফেন্সিডিল বোঝাই গাড়ির ধাক্কায় একটি টমটম উল্টে যায়। এতে চালক ও সহচালক গুরুতর আহত হন। তাঁদের বিশালগড় মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে প্রশ্ন উঠছে  দিনের আলোয় বিশালগড় বাইপাস দিয়ে ফেন্সিডিল বোঝাই গাড়ি যাতায়াতের সময় ট্রাফিক পুলিশ ও থানার গাড়ি এলাকায় থাকা সত্ত্বেও কেন আগেই পদক্ষেপ নেওয়া হয়নি। পুরো ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top