News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পথ হারিয়ে রেললাইনে দাঁড়িয়ে বৃদ্ধা, লোকোপাইলটের তৎপরতায় অল্পেতে রক্ষা
Image

পথ হারিয়ে রেললাইনে দাঁড়িয়ে বৃদ্ধা, লোকোপাইলটের তৎপরতায় অল্পেতে রক্ষা

আগরতলা, ১ মার্চ: রবিবার সকালে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল বিশ্রামগঞ্জে। পথ ভুলে রেললাইনের মাঝখানে দাঁড়িয়ে পড়েন বিশালগড়ের জাঙ্গালিয়া এলাকার ৭০ বছরের স্বামীহারা বৃদ্ধা মঞ্জু দত্ত। সময়মতো রেল চালকের তৎপরতায় রক্ষা পান তিনি।

জানা যায়, মঞ্জু দত্ত মেলাঘর যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন। পথ ভুল করে তিনি একসময় বিশ্রামগঞ্জ কড়ইমুড়া রেল স্টেশনের কাছে রেললাইনের মাঝখানে দাঁড়িয়ে পড়েন। দূর থেকে বিষয়টি লক্ষ্য করেন লোকো পাইলট। পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি অনেক দূর থেকেই ট্রেনের গতি কমিয়ে অবশেষে সম্পূর্ণভাবে থামিয়ে দেন। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানা-র পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধাকে
উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে তার আত্মীয়দের খবর দেওয়া হয় এবং তাদের হাতেই নিরাপদে তুলে দেওয়া হয়।
ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ালেও রেল চালকের তৎপরতা ও পুলিশের দ্রুত পদক্ষেপে সম্ভাব্য বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন।

Releated Posts

মাত্র তিনজন শিক্ষকেই চলছে স্কুল, শিক্ষক সংকটে ব্যাহত পঠনপাঠন

আগরতলা, ১৫ জুলাই: কমলাসাগর বিধানসভা এলাকার হরিশনগর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটের কারণে ব্যাহত হচ্ছে শিক্ষাদান।…

ByByReshmi Debnath Jul 15, 2026

মারুতি ইকো গাড়িতে ফেলে আসা ব্যাগ উদ্ধার না হওয়ায় থানায় অভিযোগ, গুরুত্বপূর্ণ নথি হারিয়ে উদ্বেগে মালিক

আগরতলা, ১৫ জুলাই: উদয়পুর থেকে আগরতলা আসার পথে একটি মারুতি ইকো গাড়িতে ফেলে আসা গুরুত্বপূর্ণ নথিপত্রভর্তি ব্যাগ এখনও…

ByByReshmi Debnath Jul 15, 2026

খোয়াই শ্রীনাথ বিদ্যানিকেতন জনজাতি হোস্টেলে খাবারের অনিয়মের অভিযোগ, পরিকাঠামো উন্নয়নের দাবিতে এসএফআই-এর ডেপুটেশন

আগরতলা, ১৫ জুলাই: খোয়াই শ্রীনাথ বিদ্যানিকেতন বিদ্যালয়ের জনজাতি হোস্টেলে খাবারের মান ও পরিমাণ নিয়ে অভিযোগ এবং বিদ্যালয়ের বিভিন্ন…

ByByReshmi Debnath Jul 15, 2026

কদমতলা বাজারে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন

আগরতলা, ১৫ জুলাই : উত্তর ত্রিপুরার কদমতলা থানা এলাকায় একের পর এক চুরি ও ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Jul 15, 2026
Scroll to Top