News Flash

  • Home
  • Uncategorized
  • ফের বিতর্কে অ্যামাজ়ন, এবার মহাত্মা গান্ধীর মুখ আঁকা চটি

ফের বিতর্কে অ্যামাজ়ন, এবার মহাত্মা গান্ধীর মুখ আঁকা চটি

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.) : ফের বিতর্কে জড়াল অ্যামাজ়ন। ভারতীয় পতাকা ছাপা পাপোষের পর মহাত্মা গান্ধীর মুখ আঁকা চটি। অ্যামাজনের মার্কিন পোর্টালে এই ‘গান্ধী ফ্লিপ ফ্লপস’–ই বিক্রি হচ্ছে। দাম ১৬.৯৯ পাউন্ড। ভারতীয় মুদ্রায় প্রায় ১২০০ টাকা। টুইটারে কয়েক জন বিষয়টি পোস্ট করে প্রধানমন্ত্রী মোদি এবং বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে ট্যাগ করেছেন। যদিও এই নিয়ে বিদেশ মন্ত্রক সরাসরি কোনও মন্তব্য করেনি।
চলতি সপ্তাহের প্রথমদিকে অ্যামাজন কানাডার সাইটে ভারতের জাতীয় পতাকার ছবি দেওয়া পাপোশ বিক্রি করা হচ্ছে বলে জানতে পেরে কড়া পদক্ষেপ নিয়েছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। কানাডার ভারতীয় হাইকমিশনকে সক্রিয় হতে নির্দেশ দিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, ভারতবাসীর ভাবাবেগে আঘাত করায় নিঃশর্তে ক্ষমা চাইতে হবে অ্যামাজ়নকে। নইলে ভারতে আসার ভিসা পাবেন না ওই সংস্থার কর্মীরা। পরে যদিও বিদেশমন্ত্রীর হুঁশিয়ারির পরে পুরো ঘটনায় দুঃখপ্রকাশ করে আপত্তিকর পাপোশের ছবিটি সাইট থেকে সরিয়ে নেয় অ্যামাজ়ন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top