News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্কুলে ঢুকে হুমকি ও ভাঙচুরের অভিযোগ শাসক দলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে
Image

স্কুলে ঢুকে হুমকি ও ভাঙচুরের অভিযোগ শাসক দলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে

আগরতলা, ১৩ জানুয়ারি: বিদ্যালয়ের ভেতরে ঢুকে শিক্ষককে হুমকি, আক্রমণের চেষ্টা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠল শাসক দলের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কাঁঠালিয়া বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত কালাপানিয়া চন্দ্রাবাড়ী জেবি স্কুলে।

অভিযোগ অনুযায়ী, ছাত্রছাত্রীদের ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কালাপানিয়া পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের বিজেপি সদস্য মোতাছিম বিল্লাল বিদ্যালয়ে প্রবেশ করে তাণ্ডব চালান। অভিযোগ, তিনি শিক্ষক কক্ষে ঢুকে শিক্ষকদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং চেয়ার দিয়ে মারধরের চেষ্টা করেন। এতে বিদ্যালয় চত্বরে আতঙ্কের সৃষ্টি হয়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠানে স্কুল পরিচালন কমিটিকে আমন্ত্রণ না জানানোর অভিযোগ থেকেই এই ঘটনার সূত্রপাত। শিক্ষকদের অভিযোগ, বিদ্যালয়ের মতো সংবেদনশীল স্থানে এ ধরনের আচরণ অত্যন্ত নিন্দনীয়। ঘটনায় বিদ্যালয় চত্বরে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top