News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইয়ং লিডার্স ডায়লগ অনুষ্ঠানে জেন জ়ি-দের প্রশংসায় পঞ্চমুখ
Image

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইয়ং লিডার্স ডায়লগ অনুষ্ঠানে জেন জ়ি-দের প্রশংসায় পঞ্চমুখ

নয়াদিল্লি, ১৩ জানুয়ারী : বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জেন জ়ি প্রজন্মের যুবকদের অবদান নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তিনি বলেন, “এই প্রজন্মের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাধারা ভবিষ্যতে ভারতকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।”

পিটিআই সূত্রে খবর, দেশের প্রায় ৫০ লক্ষ যুবক-যুবতীদের নিয়ে রাজধানী নয়াদিল্লির ভারত মণ্ডপে ইয়ং লিডার্স ডায়লগ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় সরকার দেশের যুব সমাজের উন্নয়নের জন্য ধারাবাহিকভাবে নানা প্রকল্প চালু করেছে, যা পরবর্তীতে ফলপ্রসূ হয়েছে।

প্রধানমন্ত্রী মোদী বলেন, “বিগত কয়েক বছরে ভারতের স্টার্টআপ ক্ষেত্র ব্যাপকভাবে গতি পেয়েছে, এবং এই যুব সমাজের সৃজনশীলতা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতে, যুব সমাজ কেন্দ্রিক আরও প্রকল্পের ভাবনা চিন্তা রয়েছে সরকারের।”

এছাড়া, প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, ভারতের অর্থনীতি সংস্কৃতি, বিষয়বস্তু এবং সৃজনশীলতার মূলে রয়েছে, এবং এটি যুব সমাজের অবদানের ফলস্বরূপ।

প্রতি বছর ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্ম দিবসে দেশের কোনও একটি রাজ্যে বা কেন্দ্রীয় শাসিত অঞ্চলে ইয়ং লিডার্স ডায়লগ অনুষ্ঠান আয়োজন করা হয়। ২০২৫ এবং ২০২৬ সালে এই অনুষ্ঠান দিল্লিতে আয়োজিত হয়েছিল।

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top